Illegal Arms Factory: বিরাট সাফল্য পেল কলকাতা পুলিশ! বাড়িতেই তৈরি হচ্ছিল দেশি বন্দুক...মিলল হদিস
- Reported by:Amit Sarkar
- news18 bangla
- Published by:Satabdi Adhikary
Last Updated:
উদ্ধার প্রচুর পরিমাণে সেমি ফিনিসড বেআইনি আগ্নেয়াস্ত্র৷ ৪টি ৭.৬৫ এমএম পিস্তল৷ ৯ রাউন্ড কার্তুজ৷ আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জাম বাজেয়াপ্ত৷
ধানবাদ: কলকাতা পুলিশের স্পেশাল টাস্কফোর্সের বিরাট সাফল্য৷ গোপন সূত্রে খবর পেয়ে পড়শি রাজ্যে যৌথ অভিযান৷ বড়সড় বেআইনি অস্ত্র কারখানার হদিস৷ উদ্ধার প্রচুর অস্ত্র এবং অস্ত্র তৈরির কাঁচামাল৷ গ্রেফতার কারখানার মালিক সহ ৫ জন৷
পুলিশ সূত্রের খবর, গোয়েন্দা সূত্রে সম্প্রতি বিশেষ খবর পায় কলকাতা পুলিশের এসটিএফ, অর্থাৎ স্পেশাল টাস্কফোর্স৷ এরপর এসটিএফ, কলকাতা পুলিশ, ঝাড়খণ্ড এসটিএফ এবং ঝাড়খণ্ডের ধানবাদের মাহুদা পুলিশের যৌথ বাহিনী সেখানকার সিংগ্রা বস্তি এলাকার একটি বাড়িতে অভিযান চালায়৷

advertisement

advertisement

উদ্ধার প্রচুর পরিমাণে সেমি ফিনিসড বেআইনি আগ্নেয়াস্ত্র৷ ৪টি ৭.৬৫ এমএম পিস্তল৷ ৯ রাউন্ড কার্তুজ৷ আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জাম বাজেয়াপ্ত৷
advertisement
অভিযানে বেআইনি অস্ত্র কারখানার অন্যতম মালিক মুর্শিদ আনসারিকে গ্রেফতার করা হয়েছে৷
Location :
West Bengal
First Published :
May 29, 2025 7:38 PM IST









