advertisement

বৃহত্তর বেঞ্চে আজও হল না ফয়সালা, বুধবার পর্যন্ত গৃহবন্দিই থাকছেন চার নেতা

Last Updated:

নারদ কাণ্ডে (Narada Case) ধৃত চার নেতা জামিন পাবেন কি না, তার ফয়সালা এ দিনও হল না হাইকোর্টে৷

#কলকাতা: চার গৃহবন্দি নেতা ভবিষ্যৎ কী হবে, এ দিনও কলকাতা হাইকোর্টে তার ফয়সালা হল না৷ পাঁচ বিচারপতির বৃহত্তর বেঞ্চের সামনে এ দিন সকাল থেকেই এই মামলার শুনানি শুরু হয়৷ যদিও, এ দিনের মতো শুনানি শেষ হয়ে গিয়েছে হাইকোর্টে৷ আগামী বুধবার ফের মামলার শুনানি হবে হাইকোর্টে৷ ফলে, আরও অন্তত দু' দিন মামলার শুনানি হবে হাইকোর্টে৷ ততদিন পর্যন্ত গৃহবন্দিই থাকবে হবে চার নেতাকে৷
গত শুক্রবার নারদ কাণ্ডে ধৃত চার নেতাকে জেল হেফাজত থেকে বের করে গৃহবন্দি করে রাখার নির্দেশ দেয় কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ৷ কিন্তু জামিন দেওয়া নিয়ে দুই বিচারপতির মধ্যে মতানৈক্য় হওয়ায় গঠিত হয় পাঁচ বিচারপতির বৃহত্তর বেঞ্চ৷ সেই বেঞ্চে ছিলেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দাল, বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়, বিচারপতি হরিশ ট্যান্ডন, বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায়৷ এ দিন সকাল ১১টা থেকে সেই বেঞ্চের সামনেই সওয়াল শুরু করেন দু' পক্ষের আইনজীবীরা৷
advertisement
অন্য়দিকে রবিবার গভীর রাতে গত শুক্রবার দেওয়া কলকাতা হাইকোর্টের নির্দেশের বিরোধিতা করে স্পেশ্যাল লিভ পিটিশন দায়ের করে সিবিআই৷ যাতে চার নেতাকে গৃহবন্দি করার নির্দেশ বাতিল করে তাঁদের জেল হেফাজতে পাঠানো হয়৷ এ দিন কলকাতা হাইকোর্টের বৃহত্তর বেঞ্চে মামলার শুনানি শুরু হতেই সুপ্রিম কোর্টে সিবিআই-এর করা আবেদনের কথা উল্লেখ করেন সলিসিটর জেনারেল তুষার মেহতা৷ যদিও সেই আবেদন খারিজ করে দেয় হাইকোর্টের বৃহত্তর বেঞ্চ৷ কিছুক্ষণের মধ্যেই খবর আসে, আবেদনে একগুচ্ছ ভুল থাকায় সু্প্রিম কোর্টে করা সিবিআই-এর আবেদনই খারিজ হয়ে গিয়েছে৷
advertisement
advertisement
এ দিনও বৃহত্তর বেঞ্চে শুনানি শুরু হতেই ফের একবার চার নেতাকে গ্রেফতারির দিন সিবিআই অফিসের বাইরে বিক্ষোভ, উত্তেজনার কথা তুলে ধরেন তুষার মেহতা৷ পাল্টা সিবিআই-এর বিরুদ্ধে অহেতুক মামলার শুনানিতে দেরি করানোর কৌশল নেওয়ার অভিযোগ তোলেন অভিযুক্ত নেতাদের পক্ষে সওয়াল করা অভিষেক মনু সিঙ্ঘভি, সিদ্ধার্থ লুথরারা৷ সওয়াল, পাল্টা সওয়ালে উত্তপ্ত হয়ে ওঠে ভার্চুয়াল শুনানি৷
advertisement
তবে এ দিন বেশ কিছু অস্বস্তিকর প্রশ্নের মুখে পড়তে হয়েছে সিবিআই-এর হয়ে সওয়াল করা অ্যাডভোকেট জেনারেল তুষার মেহতাকে৷ বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায় যেমন প্রশ্ন করেন, প্রায় পাঁচ বছর ধরে চলা মামলায় কেন এখনই চার অভিযুক্ত নেতাকে গ্রেফতার করতে হল সিবিআই-কে? আবার সিবিআই মামলার শুনানি স্থগিত করার আবেদন করায় বিচারপতি হরিশ ট্যান্ডন বলেন, রাজ্যে ঘূর্ণিঝড় আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে৷ ফলে দু' একদিন পর মামলার শুনানি করাই হয়তো সম্ভব হবে না৷ এই ধরনের সওয়াল করার আগে সিবিআই-এর ভেবে দেখা উচিত বলেও মন্তব্য করেন বিচারপতি ট্যান্ডন৷ শেষ পর্যন্ত অবশ্য় নারদ মামলার বুধবারই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়৷ ঘটনাচক্রে সেদিনই রাজ্য়ে ঘূর্ণিঝড় যশ আছড়ে পড়ার কথা৷
advertisement
Arnab Hazra
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
বৃহত্তর বেঞ্চে আজও হল না ফয়সালা, বুধবার পর্যন্ত গৃহবন্দিই থাকছেন চার নেতা
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement