advertisement

মোহন ভাগবতের সঙ্গে দেখা করলেন রাজ্য পুলিশের প্রাক্তন ডিজি, জল্পনা তুঙ্গে

Last Updated:

দু' দিনের সফরে কলকাতায় এসেছিলেন আরএসএস প্রধান ভাগবৎ৷ কলকাতার দলীয় দফতর কেশব ভবনে উঠেছিলেন তিনি৷

#কলকাতা: আরএসএস দফতরে গিয়ে সঙ্ঘপ্রধান মোহন ভাগবতের সঙ্গে দেখা করলেন রাজ্য পুলিশের প্রাক্তন ডিজি নপারজিত মুখোপাধ্যায়৷ তিনি বর্তমানে রাজ্য মানবাধিকার কমিশনের সদস্য৷ দু' জনের মধ্যে প্রায় এক ঘণ্টা বৈঠক হয়৷ তবে বৈঠক শেষে দু' পক্ষের কেউই এ বিষয়ে মুখ খোলেননি৷
দু' দিনের সফরে কলকাতায় এসেছিলেন আরএসএস প্রধান ভাগবৎ৷ কলকাতার দলীয় দফতর কেশব ভবনে উঠেছিলেন তিনি৷ রবিবার বেশ কয়েকটি ফাইল হাতে কেশব ভবনে ভাগবতের সঙ্গে দেখা করতে ঢোকেন নপরাজিত মুখোপাধ্যায়৷ আরএসএস সূত্রে এই বৈঠককে সৌজন্যমূলক বলেই দাবি করা হয়েছে৷
আরএসএস-এর একটি সূত্র থেকে অবশ্য দাবি করা হয়েছে, কলকাতায় এসে বিশেষ সম্পর্ক অভিযানের অংশ হিসেবে নপরাজিতের বাড়িতে গিয়ে দেখা করতে চেয়েছিলেন মোহন ভাগবত৷ তার বদলে প্রাক্তন পুলিশ কর্তা নিজেই কেশব ভবনে এসে সঙ্ঘপ্রধানের সঙ্গে দেখা করেন৷ যদিও এই বৈঠককে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে জোর জল্পনা ছড়িয়েছে৷
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
মোহন ভাগবতের সঙ্গে দেখা করলেন রাজ্য পুলিশের প্রাক্তন ডিজি, জল্পনা তুঙ্গে
Next Article
advertisement
Civic Volunteer: স্ত্রীকে আনতে যাচ্ছিলেন, মাঝপথে কুকুরের তাড়া! কালনায় সিভিক ভলেন্টিয়ারের মর্মান্তিক পরিণতি
স্ত্রীকে আনতে যাওয়ার পথে কুকুরের তাড়া! কালনায় সিভিক ভলেন্টিয়ারের মর্মান্তিক পরিণতি
  • মোটরসাইকেলকে কুকুরের তাড়া, পালাতে গিয়ে দুর্ঘটনা৷

  • কালনায় পথ দুর্ঘটনায় মৃত সিভিক ভলেন্টিয়ার৷

  • কুকুরের উপদ্রব নিয়ে সরব স্থানীয় বাসিন্দারা৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement