advertisement

শহরের আকাশ কালো ! তবে কি আবার ধেয়ে আসছে কালবৈশাখী ?

Last Updated:

কালবৈশাখির তাণ্ডবে বিপর্যস্ত হয়ে গিয়েছে কলকাতা ৷ অসহ্য গরমে এই বৃষ্টি স্বস্তি ফিরিয়ে আনলেও ঝড়ের তাণ্ডবে লণ্ডভণ্ড হয়ে গিয়েছে কলকাতা ৷

#কলকাতা: কালবৈশাখীর তাণ্ডবে বিপর্যস্ত হয়ে গিয়েছে কলকাতা ৷ অসহ্য গরমে এই বৃষ্টি স্বস্তি ফিরিয়ে আনলেও ঝড়ের তাণ্ডবে লণ্ডভণ্ড হয়ে গিয়েছে কলকাতা ৷ বুধবার সকাল থেকেও কিন্তু আকাশের মুখ ভার ৷ সকাল থেকেই ঝিরঝির বৃষ্টিতে ভিজেছে শহর এবং শহরতলী ৷ গতকালের মতই কি আবারও ধেয়ে আসছে ঝড় - বৃষ্টি ?
বুধবার বিকেলেও কলকাতায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর ৷ কলকাতা সহ দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টির সম্ভাবনা ৷ উত্তরবঙ্গের পাঁচ জেলাতেও হতে পারে ঝড়-বৃষ্টি র পূর্বাভাস জারি করেছে আলিপুর ৷
advertisement
তবে, এই ব্যাপক ঝড়বৃষ্টির জেরে তাপমাত্রার কিন্তু হেরফের হয়নি ৷ আজ সকাল থেকেই বেশ কিছুটা বেড়েছ তাপমাত্রা ৷
advertisement
গতকালের কালবৈশাখীতে বিপর্যস্ত কলকাতা ৷ ঝড়ে ভেঙে গিয়েছে ২০০ টি ল্যাম্পপোস্ট ৷ কলকাতার বিভিন্ন জায়গায় ভেঙেছে ২৫০ টি গাছ ৷ ভেঙে পড়া গাছ সরিয়ে রাস্তা পরিষ্কারের কাজ করছে কলকাতা পুরসভা ৷ কলকাতায় ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে ৪০০ টি বাড়ি ৷
advertisement
পুর অধিবেশনে জানালেন মেয়র
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
শহরের আকাশ কালো ! তবে কি আবার ধেয়ে আসছে কালবৈশাখী ?
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement