advertisement

Kolkata Airport: ঘন কুয়াশার চাদরে কলকাতা, দৃশ্যমানতা কমায় দেরিতে ওঠানামা করছে বিমান

Last Updated:

বিমানবন্দর ছাড়াও নিউ টাউন, ভিআইপি রোড, যশোর রোড, ই এম বাইপাস, থেকে শুরু করে কলকাতা ময়দান, ধর্মতলা- সবই ছিল কুয়াশার চাদরের তলায়৷

ঘন কুয়াশার চাদরে ঢাকা বিমানবন্দর চত্বর৷
ঘন কুয়াশার চাদরে ঢাকা বিমানবন্দর চত্বর৷
#কলকাতা: সকাল থেকেই ঘন কুয়াশার চাদরে ঢাকল কলকাতা৷ যার প্রভাব পড়ল কলকাতা বিমানবন্দর (Kolkata Airport) থেকে বিমান ওঠানামার ক্ষেত্রেও৷ বিমানবন্দর সূত্রে খবর, আজ সকাল থেকেই দৃশ্যমানতা কমে যাওয়ায় সব বিমানই নির্দিষ্ট সময়ের দেরিতে ওঠানামা করছে (Kolkata Weather Update)৷
এ দিন সকাল থেকেই কলকাতা এবং সংলগ্ন এলাকা ঘন কুয়াশায় ঢাকা ছিল৷ বিমানবন্দর ছাড়াও নিউ টাউন, ভিআইপি রোড, যশোর রোড, ই এম বাইপাস, থেকে শুরু করে কলকাতা ময়দান, ধর্মতলা- সবই ছিল কুয়াশার চাদরের তলায়৷
advertisement
advertisement
ভোর থেকেই কলকাতা বিমানবন্দরে দৃশ্যমানতা একশো মিটারের নীচে নেমে যায়৷ পরিস্থিতি দেখে ক্যাট থ্রি প্রযুক্তিতে কৃত্রিম আলো ব্যবহার করে বিমান ওঠানামা চালু রাখা হয়৷ দৃশ্যমানতা সাড়ে তিনশো মিটারের নীচে নামলেই এই প্রযুক্তি ব্যবহার করা হয়৷ যদিও এর জেরে কোনও বিমানই সময়ে ওঠানামা করতে পারছে না৷
advertisement
বিমানবন্দর কর্তৃপক্ষের আশা, বেলা বাড়লে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে৷ তবে যেহেতু সকালের দিকে অনেক বিমানই দেরিতে ওঠানামা করেছে তাই বেলা বাড়লেও পরিষেবা স্বাভাবিক হতে বেশ কিছুটা সময় লাগবে৷
শুধু বিমান ওঠানামার ক্ষেত্রে অসুবিধা নয়, দৃশ্যমানতা কম থাকায় যান চলাচলেও সকাল থেকে সমস্যা হচ্ছে৷ সকাল থেকেই কলকাতার রাস্তায় আলো জ্বালিয়ে চলাচল করছে সব গাড়ি৷ কলকাতার আকাশও অধিকাংশ জায়গায় মেঘলা রয়েছে৷ তবে আবহাওয়া দফতরের পূর্বভাস অনুযায়ী, আজ থেকেই কলকাতার আকাশ পরিষ্কার হওয়ার কথা৷
advertisement
Anup Chakraborty
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Kolkata Airport: ঘন কুয়াশার চাদরে কলকাতা, দৃশ্যমানতা কমায় দেরিতে ওঠানামা করছে বিমান
Next Article
advertisement
KKR vs PBKS Live, IPL 2026: ইডেনে পরপর ২টি উইকেট হারিয়ে চাপে কেকেআর ! বৃষ্টিতে ম্যাচ আপাতত বন্ধ
KKR vs PBKS : ইডেনে পরপর ২টি উইকেট হারিয়ে চাপে কেকেআর ! বৃষ্টিতে ম্যাচ আপাতত বন্ধ
  • ইডেনে কেকেআর বনাম পঞ্জাব কিংস

  • টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত কেকেআরের

  • আজ কি ম্যাচ জিততে পারবে কলকাতা?

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement