advertisement

পাতালেও আর নেই অসুবিধে ! শহরের মেট্রো স্টেশনগুলিতে টয়লেট

Last Updated:
#কলকাতা: মেট্রো স্টেশনে ঢুকলেই সমস্যা পড়েন নিত্যযাত্রীরা ৷ টয়লেট নেই ৷ প্রতিদিনই সমস্যায় পড়েন যাত্রীরা ৷ কিন্তু এবার সেই সমস্ত সমস্যার সমাধান হচ্ছে এক নিমেষে ৷ শহিদ ক্ষুদিরাম এবং নোয়াপাড়া মেট্রো স্টেশনে তৈরি করা হচ্ছে প্রথম পাবলিক টয়লেট ৷
মেট্রোরেল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, দু’টি স্টেশনেই তৈরি করা হচ্ছে টয়লেট ৷ একটি মহিলাদের জন্য এবং একটি পুরুষদের জন্য ৷ তবে, প্রাথমিকভাবে এই দু’টো মেট্রো স্টেশনে শুরু হলেও দুর্গাপুজোর আগে আরও দু’টি মেট্রো স্টেশনে পাবলিক টয়লেট তৈরির কাজ প্রায় শেষ ৷ উদ্বোধনের অপেক্ষা শুধুমাত্র ৷
মেট্রো রেলওয়ের সিপিআরও ইন্দ্রানী মুখার্জি জানিয়েছেন, বেলগাছিয়া এবং শোভাবাজার-সুতানুটি মেট্রো স্টেশনেও শেষ পাবলিক টয়লেটের কাজ ৷ দুর্গাপুজোর ঠিক আগে জনসাধারণের ব্যাবহারের উদ্দেশে খুলে দেওয়া হবে সেই সমস্ত মেট্রো স্টেশনগুলি ৷
advertisement
advertisement
২০১৬ সালে ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন (NHRC)-র তরফ থেকে পাবলিক টয়লেট তৈরির প্রস্তাব দেওয়া হয়েছিল ৷ মেট্রোর যাত্রীদের যাতায়াতের কথা মাথায় রেখেই সেই প্রস্তাবে সায় দিয়েছিলেন কেন্দ্রীয় রেলমন্ত্রী সুরেশ প্রভু ৷ এরপরই শুরু হয় মেট্রোতে পাবলিক টয়লেট তৈরির কাজ ৷
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
পাতালেও আর নেই অসুবিধে ! শহরের মেট্রো স্টেশনগুলিতে টয়লেট
Next Article
advertisement
Abhishek Manu Singhvi:  ২৫০০ কোটির সম্পত্তির মালিক, ক্রিপ্টোয় কত বিনিয়োগ করেছেন কংগ্রেস নেতা অভিষেক মনু সিঙ্ঘভি?
২৫০০ কোটির সম্পত্তির মালিক, ক্রিপ্টোয় কত বিনিয়োগ করেছেন কংগ্রেস নেতা অভিষেক মনু সিঙ্ঘভি?
  • হলফনামায় সিঙ্ঘভি জানিয়েছেন, তাঁর নামে থাকা সম্পত্তির মোট বাজারমূল্য ২৫০০ কোটি টাকা৷ সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী সিঙ্ঘভিকে পুনরায় রাজ্যসভায় পাঠাচ্ছে কংগ্রেস৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement