advertisement

লক্ষ্য ২০১৯ ! গেরুয়া রুখতে মহাজোটে জিগনেশ মেওয়ানিকে চান মমতা

Last Updated:
#কলকাতা: কয়েক মাসের অপেক্ষা ৷ দোড়গোড়ায় ২০১৯ সালের লোকসভা নির্বাচন ৷ মহাজোট বনাম বিজেপি ! নির্বাচনের লড়াইয়ে বিজেপির বিরুদ্ধে ক্রমশ একজোট হচ্ছে বিরোধীরা ৷ এবার গুজরাতের দলিত নেতা জিগনেশ মেওয়ানির সঙ্গেও মহাজোট গড়ার পরিকল্পনা করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷
সোমবার জিগনেশ মেওয়ানির সঙ্গে একান্তে বৈঠক করেন মমতা ৷ সেই বৈঠকেই লোকসভা নির্বাচনের লক্ষ্যে একজোট হওয়ার প্রস্তাব দিলেন মমতা ৷ রাজনৈতিক বিশ্লেষকদের মত, দিল্লিতে এই মুহূর্তে অত্যন্ত প্রাসঙ্গিক তৃণমূল নেত্রী৷ বিজেপি বিরোধী জোটের অন্যতম মুখ তিনি ৷ ইতিমধ্যেই বিজেপি বিরোধী আঞ্চলিক দলগুলির নেতা-নেত্রীদের সঙ্গে বৈঠক সেরে ফেলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ বিজেপির বিজয় রথের চাকা রুখতে একেবারে কোমর বেঁধে নামছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ বিরোধী পক্ষকে একচুল জমি ছাড়তে নারাজ তিনি ৷
advertisement
আগামী ১৯ জানুয়ারি ব্রিগেডে সভার ডাক দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ ২১ জুলাইয়ের মঞ্চ থেকেই লোকসভায় লড়াই শুরু করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সেই সমাবেশেই জিগনেশ ছাড়াও একাধিক রাজ্যের নেতা-নেত্রীরা উপস্থিত থাকবেন বলে জানা গিয়েছে ৷
advertisement
একটি জাতীয় সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দেওয়ার সময় জিগনেশ জানিয়েছেন, বাংলায় ২৭ শতাংশ মানুষ দলিত এবং আদিবাসী ৷ তাদের একাধিক সমস্যা নিয়ে কথা হয়েছে মমতা ব্যানার্জীর সঙ্গে ৷ পাশাপাশি ১৯-র নির্বাচনে বিজেপিকে রুখতে বেশ কিছু রণকৌশল নিয়েও আলোচনা হয়েছে ৷ তিনি আমাকে মহাজোটে যোগ দেওয়ার জন্যও আহ্বান জানিয়েছেন ৷’
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
লক্ষ্য ২০১৯ ! গেরুয়া রুখতে মহাজোটে জিগনেশ মেওয়ানিকে চান মমতা
Next Article
advertisement
‘‘বাংলাকে আমি ‘বৃদ্ধাশ্রম’ বানাতে দেব না, এখানকার যুবকদের কর্মমুখী করে তুলতে হবে...’’: লিয়েন্ডার
‘‘বাংলাকে আমি ‘বৃদ্ধাশ্রম’ বানাতে দেব না, এখানকার যুবকদের কর্মমুখী করে তুলতে হবে...’’: লিয়েন্ডার
  • বাংলাকে আমি ‘বৃদ্ধাশ্রম’ বানাতে দেব না, বললেন লিয়েন্ডার

  • এখানকার যুবকদের কর্মমুখী করে তুলতে হবে

  • যখন কেউ আমার বাঙালিয়ানা নিয়ে প্রশ্ন তোলে, কষ্ট হয়

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement