advertisement

'আরে তুম তো বহত বদমাশ হো...!' দিলীপ ঘোষের হাত ধরে ব্রিগেড মঞ্চে হঠাৎ বললেন মোদি, মুহূর্তেই মুচকি হাসি দিলীপের!

Last Updated:
Dilip Modi Conversation: শনিবার ব্রিগেডে দিলীপ ঘোষের সামনে আসতেই আচমকা তাঁর বাম হাত ধরে ফেললেন মোদি। তারপরেই বললেন, “আরে তুম তো বহুত বদমাশ হো!” কেন এমন কথা শোনা গেল মোদির মুখে? কিছুক্ষণেই বোঝা গেল আসল কারণ। মুচকি হাসি দেখা গেল দিলীপের মুখে।
1/5
প্রার্থী হচ্ছেন দিলীপ ঘোষ। এমন জল্পনার মধ্যেই আজ ব্রিগেডে সভা শেষে দিলীপ ঘোষের সঙ্গে একান্ত আলাপচারিতায় দেখা গেল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। ব্রিগেডে বক্তৃতার শেষে মঞ্চে থাকা দলের সব নেতাদের সঙ্গেই হাত মেলান প্রধানমন্ত্রী। কারও কাঁধে দিয়ে কথা বলেন তো কারও পিঠ চাপড়ে দেন। এভাবে দিলীপ ঘোষের সামনে আসতেই, তাঁর বাম বাহু ধরে ফেলেন মোদি।

2/5
তারপর বলেন, “আরে তুম তো বহুত বদমাশ হো!” তারপর প্রধানমন্ত্রীই বলেন, “হামারে ইহাঁ লোগ শাদি করতে হ্যায় তো খানা খিলাতে হ্যায়। ইয়ে তো মিঠাই ভি নেহি খিলায়া’।

3/5
দিলীপ ঘোষের ডান দিকে ছিলেন সাংসদ জ্যোতির্ময় সিং মাহাত আর বাঁ দিকে দলের রাজ্য নেতা মনোজ পাণ্ডে। প্রধানমন্ত্রীর এই টিপ্পনি শুনে তাঁরা সশব্দে হাসতে থাকেন। প্রধানমন্ত্রীর ঠিক পিছনে ছিলেন রাজ্যসভার সাংসদ রাহুল সিনহা। তিনিও দৃশ্যত আমোদিত ছিলেন এ ঘটনায়। একমাত্র দিলীপ ঘোষের তখন লাজুক লাজুক মুখ।

4/5
এই সময়ে আশপাশের নেতারা বলেন,
এই সময়ে আশপাশের নেতারা বলেন, "দিলীপ দা এবার দিল্লিতে গেলে পুরো মিঠাইয়ের ডাব্বা নিয়ে যাবেন।" তা শুনে আবার প্রধানমন্ত্রী বলেন, "আরে আমি তো মিষ্টি খাই না। দিলীপ আমাদের কিছুই খাওয়াল না, তাই বললাম।"
advertisement
5/5
প্রসঙ্গত, এদিন স্ত্রী রিঙ্কু মজুমদারকে নীচে রেখেই মঞ্চে উঠেছিলেন দিলীপ ঘোষ। কিন্তু সেই মঞ্চে খোদ প্রধানমন্ত্রীর মুখেই যে উঠে আসবে তাঁদের বিয়ে প্রসঙ্গ তা হয়ত আগাম আঁচও করতে পারেননি দিলীপ ঘোষ। তাই মোদির হঠাৎ এই রসিকতায় কার্যত অপ্রস্তুত হয়ে পড়েন প্রবীণ রাজনীতিবিদ।