advertisement

Mamata Banerjee| Bhawanipore: জয় নিয়ে নিঃসংশয় তৃণমূল, ভবানীপুরে মমতার সমর্থনে দেওয়াল লিখলেন ফিরহাদ

Last Updated:

এ দিন রাতেই চেতলায় কলকাতা পুরসভার ৮২ নম্বর ওয়ার্ডে গোবিন্দ খটিক রোডে পার্টি অফিসের সামনে মুখ্যমন্ত্রীর সমর্থনে দেওয়াল লিখলেন ফিরহাদ৷

#কলকাতা: মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে দেওয়াল লিখলেন ফিরহাদ হাকিম৷ ভবানীপুরে উপনির্বাচনের দিন ঘোষণা হতে না হতেই জোর কদমে প্রচার শুরু করে দিয়েছে তৃণমূল৷ চেতলায় নিজের পাড়ার কাছে গোবিন্দ খটিক রোডে মুখ্যমন্ত্রীর সমর্থনে প্রচারে মাঠে নেমে পড়লেন রাজ্যের পরিবহণমন্ত্রীও৷
এ দিন দুপুরেই নির্বাচন কমিশন ভবানীপুরে উপনির্বাচনে দিন ঘোষণা করেছে৷ আর রাতেই চেতলায় কলকাতা পুরসভার ৮২ নম্বর ওয়ার্ডে গোবিন্দ খটিক রোডে পার্টি অফিসের সামনে মুখ্যমন্ত্রীর সমর্থনে দেওয়াল লিখলেন ফিরহাদ৷ ভবানীপুর নিজের মেয়েকেই চায়, রং তুলি দিয়ে তৃণমূলের এই স্লোগানও লিখতে দেখা যায় পরিবহণমন্ত্রীকে৷
এ দিন দুপুরের পর থেকেই ভবানীপুর বিধানসভা এলাকার বিভিন্ন জায়গায় প্রচারের কাজ শুরু করে দেন তৃণমূল কর্মীরা৷ কোথাও পোস্টার, কোথাও আবার হোর্ডিং লাগানোর কাজ শুরু হয়ে যায়৷ বাদ যায়নি দেওয়াল লিখনও৷ উন্নয়ন ঘরে ঘরে, ঘরের মেয়ে ভবানীপুর অথবা ভবানীপুর নিজের মেয়েকেই চায়৷ মমতা বন্দ্যোপাধ্যায়কে ভবানীপুরের ঘরের মেয়ে হিসেবে তুলে ধরেই মুখ্যমন্ত্রীর সমর্থনে প্রচার শুরু করেছে শাসক দল৷
advertisement
advertisement
ভবানীপুরে মুখ্যমন্ত্রীর জয় নিয়ে নিঃসংশয় তৃণমূল নেতৃত্ব৷ তবে যেহেতু ৩০ সেপ্টেম্বর ভোট এবং প্রচারেও বেশ কিছু বিধিনিষেধ রয়েছে, তাই দেওয়াল লিখন, ব্যানার, হোর্ডিংয়ের মাধ্যমে ভবানীপুরের বাসিন্দাদের কাছে বেশি করে পৌঁছতে চাইছে শাসক দল৷ দলনেত্রীর জয়কে নিশ্চিত করতে চেষ্টায় কোনওরকম ত্রুটিই রাখতে চান না তৃণমূলের নেতা, কর্মীরা৷
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Mamata Banerjee| Bhawanipore: জয় নিয়ে নিঃসংশয় তৃণমূল, ভবানীপুরে মমতার সমর্থনে দেওয়াল লিখলেন ফিরহাদ
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement