advertisement

Firhad Hakim on KK Death: ভিড়েই কাজ করেনি এসি, স্বীকার ফিরহাদের! দোষারোপে নারাজ পুরমন্ত্রী

Last Updated:

মঙ্গলবারের বিশৃঙ্খল পরিস্থিতির জন্য নজরুল মঞ্চেরও বেশ কিছু ক্ষতি হয়েছে৷ ভিড়ের চাপে ভেঙে যায় একটি গেট৷

কেকে-র মৃত্যুতে বিতর্ক চান না ফিরহাদ৷
কেকে-র মৃত্যুতে বিতর্ক চান না ফিরহাদ৷
#কলকাতা: মাত্রাতিরিক্ত ভিড়েই মঙ্গলবার কাজ করেনি নজরুল মঞ্চের এসি৷ কার্যত স্বীকারই করে নিলেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম৷ যে নজরুল মঞ্চে মঙ্গলবার জীবনের শেষ অনুষ্ঠান করেন কেকে, সেই নজরুল মঞ্চের রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছে কেএমডিএ৷
নজরুল মঞ্চে আড়াই হাজারের কাছাকাছি আসন রয়েছে৷ অভিযোগ, মঙ্গলবার কেকে-র অনুষ্ঠান দেখতে ভিড় জমিয়েছিলেন সাত হাজারের বেশি মানুষ৷ পরিস্থিতি এমন দাঁড়ায় যে কাজ করেনি প্রেক্ষাগৃহের বাতানুকূল ব্যবস্থা৷ বাধ্য হয়ে প্রেক্ষাগৃহের পাঁচটি দরজা খুলে দেওয়া হয়৷ হাঁসফাঁস পরিস্থিতিতে অস্বস্তিতে পড়েন উপস্থিত দর্শকরাও৷ অভিযোগ, এই দমবন্ধকর পরিস্থিতিতেই গান গাইতে গাইতে আরও অসুস্থ হয়ে পড়েন কেকে৷
advertisement
advertisement
যদিও কেকে-র মৃত্যুর জন্য বিশৃঙ্খল পরিস্থিতিকে দায়ী করতে রাজি হননি পুরমন্ত্রী৷ বাতানুকূল ব্যবস্থা কাজ করেনি স্বীকার করে নিয়ে মন্ত্রীর যুক্তি, 'এসি ঠিক ছিল৷ কিন্তু ২৭০০ লোকের জায়গায় যদি ৭০০০ লোক ঢুকে যায় তাহলে কী করা যাবে? মানুষের নিঃশ্বাস প্রশ্বাসেরও থেকেও গরম বেড়ে যায়৷ সেই কারণেই দরজা খুলে রাখতে হয়েছিল৷
advertisement
যে কোনো মৃত্যু হলেই আপনারা বিতর্ক তৈরি করেন। এখানে তেমন কিছু হয়নি৷' এর পরেই ফিরহাদ যোগ করেন, 'কখন যে কার ডাক আসে! আমিও কিছুক্ষণ পর নাও থাকতে পারি।'
মঙ্গলবারের বিশৃঙ্খল পরিস্থিতির জন্য নজরুল মঞ্চেরও বেশ কিছু ক্ষতি হয়েছে৷ ভিড়ের চাপে ভেঙে যায় একটি গেট৷ এ দিন কেএমডিএ-র বিল্ডিং বিভাগের আধিকারিকরা নজরুল মঞ্চ পরিদর্শন করেন৷ মন্ত্রী জানিয়েছেন, ভবিষ্যতে কলেজের কোনও অনুষ্ঠান নজরুল মঞ্চ ভাড়া না দেওয়ার জন্য সুপারিশ করেছেন কেএমডিএ-র আধিকারিকরা৷ যদিও এ বিষয়ে চূড়ান্ত কোনও সিদ্ধান্ত হয়নি৷
advertisement
পুরমন্ত্রী বলেন, 'কলেজ ছাত্রদের কাছে কেকে-এর জনপ্রিয়তা ছিল মারাত্মক। কিছুদিন আগে কলেজ ছেলেমেয়েরা এসেছিল আমি ওদের করে দিয়েছি। পরিস্থিতির পর কেএমডিএ আধিকারিকরা বলেছেন ভবিষ্যতে কলেজ ছেলেমেয়েদের জন্য না দিলে ভালো হয়। আমি এখনো সিদ্ধান্ত নিইনি । কথা বলে আলোচনার পর সিদ্ধান্ত নেওয়া হবে।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Firhad Hakim on KK Death: ভিড়েই কাজ করেনি এসি, স্বীকার ফিরহাদের! দোষারোপে নারাজ পুরমন্ত্রী
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement