advertisement

Fire: কাচ ভেঙে উদ্ধার করা হল রোগীদের, আচমকা আগুন লেগে বিপত্তি বেহালা সখেরবাজারে নার্সিংহোমে

Last Updated:

Fire: বেহালা সখের বাজারের একটি বেসরকারি নার্সিংহোমের ফার্স্ট ফ্লোরে আগুন লেগে যায় রবিবার সন্ধ্যায়। হঠাৎ আগুনে আতঙ্ক ছড়িয়ে পড়ে রোগী ও হাসপাতাল কর্মীদের মধ্যে।

সখেরবাজারে নার্সিংহোমে আগুন
সখেরবাজারে নার্সিংহোমে আগুন
কলকাতা: বেহালা সখের বাজারের একটি বেসরকারি নার্সিংহোমের ফার্স্ট ফ্লোরে আগুন লেগে যায় রবিবার সন্ধ্যায়। হঠাৎ আগুনে আতঙ্ক ছড়িয়ে পড়ে রোগী ও হাসপাতাল কর্মীদের মধ্যে। দ্রুত দমকলে খবর দেওয়া হয়। রীতিমতো মই দিয়ে উঠে কাচ ভেঙে উদ্ধার করা হয় বেশ কয়েকজনকে।
আগুন লাগার সময় স্বভাবতই নার্সিংহোমের ভিতরে ছিলেন বহু রোগী। তাঁদের কোনওক্রমে বের করে আনা হয়েছে। শর্ট সার্কিট থেকে মূলত আগুন বলে প্রাথমিক ভাবে অনুমান করা হচ্ছে। দমকলের একটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণ করেছে।
advertisement
advertisement
এদিকে, একইসময় যাদবপুরে এইট বি বাসস্ট্যান্ডের কাছে গাছ পড়ে বিপত্তি। যাদবপুর সুবোধচন্দ্র মল্লিক রোডের উপর গাছ পড়ে বেশ কিছুক্ষণ যান চলাচল ব্যাহত হয়। প্রথমে দুদিকেই যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে যাদবপুর থানার দিক থেকে ৮ বি যাওয়ার দিকে গাছের ডাল কেটে যান চলাচল শুরু হয়। কলকাতা পুরসভার কর্মীরা গাছ কাটার কাজ শুরু করে। একটি লেন দিয়ে যান চালিয়ে যান চলাচল স্বাভাবিক রাখার চেষ্টা করে প্রথমে ট্রাফিক পুলিশ। পরে গাছ কাটা শেষ হলে ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হয়।
advertisement
সমীর মণ্ডল
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Fire: কাচ ভেঙে উদ্ধার করা হল রোগীদের, আচমকা আগুন লেগে বিপত্তি বেহালা সখেরবাজারে নার্সিংহোমে
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement