advertisement

Election Commission: পাটুলিতে গুলি চালানোর ঘটনায় কলকাতা পুলিশের থেকে রিপোর্ট চাইল নির্বাচন কমিশন

Last Updated:

পাটুলি বুধবার রাতে গুলি চালানায় মৃত্যু হয়েছে এক যুবকের, আহত হয়েছেন আরও ১ জন। এই ঘটনায় কলকাতা পুলিশের রিপোর্ট তলব করল কমিশন। কী ভাবে অস্ত্র ঢুকল, তা নিয়ে রিপোর্ট চাইল নির্বাচন কমিশন।

পাটুলির ঘটনায় রিপোর্ট তলব
পাটুলির ঘটনায় রিপোর্ট তলব
কলকাতা: পাটুলিতে গুলি চালানোর ঘটনায় কলকাতা পুলিশের থেকে রিপোর্ট চাইল নির্বাচন কমিশন। এত নাকা চেকিংয়ের পরেও কী ভাবে অস্ত্র ঢুকছে? তা নিয়ে রিপোর্ট চাইল নির্বাচন কমিশন।
প্রসঙ্গত, বুধবার গভীর রাতে পাটুলিতে গুলিচালনার ঘটনা ঘটে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, টাকা-পয়সা সংক্রান্ত বিবাদের জেরেই এই গুলি চালানোর ঘটনা ঘটে থাকতে পারে। পুলিশ সূত্রে খবর, এর আগেও এদের বিরুদ্ধে একাধিক অপরাধমূলক কাজকর্মে জড়িত থাকার অভিযোগ রয়েছে।
advertisement
advertisement
পুলিশের অনুমান, গতকাল, অর্থাৎ বুধবার রাতে জিৎ মুখোপাধ্যায়ের বাড়িতে মদ্যপানের আসর বসেছিল। সেই সময় কয়েক জন আগ্নেয়াস্ত্র নিয়ে বাড়ির ছাদে ওঠে। এরপর টাকা-পয়সা নিয়ে দুই পক্ষের মধ্যে বচসা শুরু হয়, যা পরে গুলি চালানোর ঘটনায় পরিণত হয়। ইতিমধ্যেই এই ঘটনায় চার জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতরা হল দীপ রায়, বিধান ব্যানার্জি, রাজা বনিক এবং জয়ন্ত ঘোষ।
advertisement
বুধবার রাতে পাটুলিতে গুলিচালনায় গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়েছে রাহুল দে নামে এক যুবকের, ঘটনায় গুরুতর আহত হন জিৎ মুখোপাধ্যায়। পুলিশ সূত্রে খবর, বুধবার রাতে জিৎ মুখোপাধ্যায়ের বাড়ির অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন রাহুল দে। রাত বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে বাড়ির ছাদে জমায়েত হয়েছিল কয়েক জনের। রাত প্রায় ১২টা ৩০ মিনিট নাগাদ হঠাৎই পরপর তিন রাউন্ড গুলির শব্দ শুনতে পান প্রতিবেশীরা। সেখানেই মৃত্যু হয় রাহুল দে-র।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Election Commission: পাটুলিতে গুলি চালানোর ঘটনায় কলকাতা পুলিশের থেকে রিপোর্ট চাইল নির্বাচন কমিশন
Next Article
advertisement
Mamata Banerjee: কলকাতার আকাশ বজ্রগর্ভ মেঘ-দুর্যোগ! মুখ্যমন্ত্রীর বিমান অবতরণে সমস্যা, আকাশে চক্কর কাটছে বিমান
কলকাতার আকাশ বজ্রগর্ভ মেঘ-দুর্যোগ! মুখ্যমন্ত্রীর বিমান অবতরণে সমস্যা, আকাশে চক্কর কাটছে বিমান
  • মুখ্যমন্ত্রীর বিমান অবতরণে সমস্যা দেখা দিয়েছে

  • মমতা বন্দ্যোপাধ্যায়ের বিমান মাঝআকাশে চক্কর কাটছে

  • আবহাওয়ার কারণে দেরি হচ্ছে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement