advertisement

Election Commission: চাকরি থেকেই সাসপেন্ড, কমিশনের রোষে পড়ে আসলে কী শাস্তি হল রাজ্যের ৭ আধিকারিকের?

Last Updated:

অন্যান্য এইআরও-দেরও সতর্ক ভাবে কাজ করার জন্য এ দিনও সতর্ক করে দিয়েছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজকুমার আগরওয়াল৷

রাজ্যের সাত আধিকারিককে কড়া শাস্তি কমিশনের৷
রাজ্যের সাত আধিকারিককে কড়া শাস্তি কমিশনের৷
গতকালই এসআইআর-এর কাজে যুক্ত রাজ্যের সাত জন এইআরও-কে সাসপেন্ড করার জন্য নির্দেশ দেয় নির্বাচন কমিশন৷ এ দিন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক জানিয়েছে, ওই সাত জন এইআরও-কে সরাসরি চাকরি থেকেই সাসপেন্ড করা হয়েছে৷ এই প্রথম কোনও রাজ্যে এসআইআর-এর কাজে যুক্ত এইআরও-দের সরাসরি চাকরি থেকে সাসপেন্ড করল কমিশন৷ যে সাতজন আধিকারিককে সাসপেন্ড করা হয়েছে তাঁদের মধ্যে বিডিও পদমর্যাদার অফিসারও রয়েছেন৷ অভিযুক্ত এইআরও-দের বিরুদ্ধে ভোটারদের ভুল নথি আপলোড করার অভিযোগ এনেছে কমিশন৷
কী শাস্তি হল এইআরও-দের?
শুধু এসআইআর-এর কাজ নয়, অন্তত তিন মাসের জন্য এই আধিকারিকদের বসিয়ে দিতে হবে রাজ্য সরকারকে৷ পঞ্চাশ শতাংশ বেতন পাবেন এই আধিকারিকরা৷ ফলে তাঁদের সার্ভিস রুল ব্রেক হবে৷ আপাতত তিন মাস এই শাস্তি কার্যকর থাকবে৷
তিন মাস পরে কী হবে?
তিন মাস পরে রাজ্য সরকার চাইলে সেই সাসপেনশন প্রত্যাহার করতে পারে তবে অবশ্যই সেটা নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনা করে প্রত্যাহার করতে হবে। এ ক্ষেত্রে রাজ্য সরকার একটা কমিটি তৈরি করবে, সেই কমিটির সঙ্গে আলোচনার ভিত্তিতেই রাজ্য সরকার শাস্তি প্রত্যাহারের কথা নির্বাচন কমিশনকে জানাতে পারে।
advertisement
advertisement
যে পদে তাঁরা চাকরি করছিলেন সেই পদে তাঁরা আর চাকরি করতে পারবেন না। নির্বাচন কমিশন যদি তাঁদের সাসপেনশন প্রত্যাহার করে নেয় তবুও সেই পদে আর ফিরতে পারবেন না ওই এইআরও-রা৷
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Election Commission: চাকরি থেকেই সাসপেন্ড, কমিশনের রোষে পড়ে আসলে কী শাস্তি হল রাজ্যের ৭ আধিকারিকের?
Next Article
advertisement
Anushka Sharma-Virat Kohli: গলায় তুলসীর কণ্ঠীমালা, সাদা পোশাক, পুরোপুরি আধ্যাত্মিকতার পথে অনুষ্কা শর্মা? সঙ্গে স্বামী বিরাটও
গলায় তুলসীর কণ্ঠীমালা,সাদা পোশাক,পুরোপুরি আধ্যাত্মিকতার পথে অনুষ্কা?সঙ্গে স্বামী বিরাটও
  • এবার তাঁর গ্ল্যামারাস লুক নয়, বরং তাঁর সাধারণ চেহারা মন জয় করেছে।

  • তবে সবচেয়ে আলোচিত বিষয় ছিল গলায় তুলসীর মালা

  • মনে করা হচ্ছে যে আধ্যাত্মিকতায় মন দিয়েছেন বিরাট-অনুষ্কা দু’জনেই৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement