advertisement

Election Commission: SIR-এর কাজে গাফিলতির অভিযোগ, একসঙ্গে রাজ্যের ৭ আধিকারিককে শাস্তি কমিশনের! নির্দেশ মুখ্যসচিবকে

Last Updated:

অফিসারদের শাস্তি দেওয়া নিয়ে কমিশনের নির্দেশ রাজ্য সরকার মানে কি না, সেটাই এখন দেখার৷

কমিশনের রোষে রাজ্যের ৮ আধিকারিক৷
কমিশনের রোষে রাজ্যের ৮ আধিকারিক৷
এসআইআর-এর কাজে গাফিলতির অভিযোগে একসঙ্গ ৭ জন রাজ্য সরকারি আধিকারিকের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ করল নির্বাচন কমিশন৷ এই অফিসাররা এসআইআর-এর কাজে ইআরও এবং এইআরও-র দায়িত্ব পালন করছিলেন৷ এই অফিসারদের সাসপেন্ড করার জন্য রাজ্যের মুখ্যসচিবকে নির্দেশ দিয়েছে কমিশন৷
কমিশনের শাস্তির কোপে পড়া এই অফিসারদের মধ্যে রয়েছেন ডেবরা, ক্যানিং পূর্ব, সুতি, ময়নাগুড়ি, ফরাক্কা এবং সমশেরগঞ্জ বিধানসভায় এসআইআর-এর কাজে যুক্ত এইআরও-রা৷ ক্যানিং পূর্ব বিধানসভার দু জন এইআরও-র বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ করা হয়েছে বলেই কমিশন সূত্রে খবর৷
মূলত এসআইআর-এর কাজে ভোটারদের নথি আপলোড করার ক্ষেত্রে কমিশনের নির্দিষ্ট করে দেওয়া নথির বাইরে অন্যান্য নথি আপলোড করার জন্যই এই আধিকারিকদের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ করল কমিশন।
advertisement
advertisement
যে আধিকারিকদের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ করা হয়েছে তাঁরা রাজ্য সরকারের বিভিন্ন বিভাগে অফিসার পদে কর্মরত৷ এদের মধ্যে বিডিও পদমর্যাদার আধিকারিকও রয়েছেন৷
এর আগেও এসআইআর-এর কাজে যুক্ত কয়েকজন আধিকারিকের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ করা নিয়ে কমিশনের সঙ্গে সংঘাতে জড়িয়েছিল রাজ্য সরকার৷ গত সপ্তাহেই রাজ্যের মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তীকে দিল্লিতে তলব করে জাতীয় নির্বাচন কমিশন বুঝিয়ে দিয়েছিল, এসআইআর কাজ চলাকালীন কমিশনের নির্দেশ মানতেই হবে রাজ্য সরকারকে৷
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Election Commission: SIR-এর কাজে গাফিলতির অভিযোগ, একসঙ্গে রাজ্যের ৭ আধিকারিককে শাস্তি কমিশনের! নির্দেশ মুখ্যসচিবকে
Next Article
advertisement
আতঙ্ক নয়, ডোমেস্টিক গ্যাস সরবরাহে আশ্বস্ত করল কেন্দ্র! কিছুটা স্বস্তির খবর দিল বারত পেট্রলিয়ামও
আতঙ্ক নয়, ডোমেস্টিক গ্যাস সরবরাহে আশ্বস্ত করল কেন্দ্র! কিছুটা স্বস্তির খবর দিল ভারত পেট্রলিয়ামও
  • পশ্চিম এশিয়ায় বাড়ছে সংঘাত

  • কিছুটা স্বস্তির খবর দিল ভারত পেট্রলিয়াম

  • ডোমেস্টিক গ্যাস সরবরাহে আশ্বস্ত করল কেন্দ্র!

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement