Election Commission: ডোমিসাইল সার্টিফিকেট নিয়ে স্পষ্টীকরণ মুখ্য নির্বাচনী আধিকারিকের, ১৯৯৯ সালের নির্দেশিকা ও সংশোধনই মান্য
- Reported by:SOMRAJ BANDOPADHYAY
- news18 bangla
- Published by:Salmali Das
Last Updated:
Election Commission: ১৯৯৯ সালের ২ নভেম্বর রাজ্য সরকারের জারি করা নির্দেশিকা এবং তার পরবর্তী সময়ে আনা সমস্ত সংশোধনী অনুযায়ী যেসব ডোমিসাইল সার্টিফিকেট জেলাশাসক, অতিরিক্ত জেলাশাসক ও মহকুমা শাসকদের তরফে ইস্যু করা হয়েছে, সেগুলিকেই বৈধ ও গ্রাহ্য বলে গণ্য করা হবে।
কলকাতাঃ ডোমিসাইল সার্টিফিকেট সংক্রান্ত বিষয়টি নিয়ে ফের স্পষ্টীকরণ দিল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। ১৯৯৯ সালের ২ নভেম্বর রাজ্য সরকারের জারি করা নির্দেশিকা এবং তার পরবর্তী সময়ে আনা সমস্ত সংশোধনী অনুযায়ী যেসব ডোমিসাইল সার্টিফিকেট জেলাশাসক, অতিরিক্ত জেলাশাসক ও মহকুমা শাসকদের তরফে ইস্যু করা হয়েছে, সেগুলিকেই বৈধ ও গ্রাহ্য বলে গণ্য করা হবে।
advertisement
এই সংক্রান্ত নির্দেশিকা যথাযথভাবে কার্যকর করতে ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসার (ইআরও) এবং এডিশনাল ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসারদের (এএইআরও) অবহিত করার জন্য রাজ্যের সব জেলাশাসকদের ফের নির্দেশ পাঠানো হয়েছে মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর থেকে। একই সঙ্গে ওই সময় রাজ্য সরকারের কী কী শর্ত ও নির্দেশিকা কার্যকর ছিল, তার বিস্তারিত তথ্যও পুনরায় জেলা প্রশাসনের কাছে পাঠানো হয়েছে।
advertisement
প্রসঙ্গত, এর আগে জারি করা নির্দেশিকায় শুধুমাত্র ১৯৯৯ সালের ২ নভেম্বরের অর্ডারের কথাই উল্লেখ ছিল। তবে পরবর্তী সময়ে ডোমিসাইল সার্টিফিকেট সংক্রান্ত বিষয়ে রাজ্য স্বরাষ্ট্র দফতর একাধিক সংশোধনী এনেছিল, যা আগের নির্দেশিকায় স্পষ্টভাবে উল্লেখ করা হয়নি। সেই কারণেই বিভ্রান্তি এড়াতে নতুন করে সংশোধিত ও বিস্তারিত নির্দেশিকা জারি করে বিষয়টি পরিষ্কার করা হল বলে প্রশাসনিক সূত্রে জানানো হয়েছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Feb 08, 2026 6:19 PM IST










