advertisement

Mamata Banerjee: 'যে ভয় পাবে সে মরে যাবে, আমি ভয় পাই না! বাংলাকে যারা টার্গেট করবে...' রেড রোডে সেই চেনা মেজাজ মমতার, বিরোধীদের কটাক্ষ

Last Updated:

শনিবার রেড রোডে সেই চেনা মেজাজেই দেখা গেল তাঁকে। বললেন, 'অনেকের নাম এসআইআর-এ কেটে দিয়েছে, এর জন্য আমরা সুপ্রিম কোর্ট পর্যন্ত গিয়েছি...আমি ভারতের জন্য গর্বিত। বিশ্বজুড়ে শান্তির বার্তা দিতে চাই।'

রেড রোডে সেই চেনা মেজাজ মমতার, বিরোধীদের কটাক্ষ
রেড রোডে সেই চেনা মেজাজ মমতার, বিরোধীদের কটাক্ষ
কলকাতা: রেড রোডে ইদের নামাজের প্রস্তুতি শুরু হয়েছে ইতিমধ্যেই। কলকাতা খিলাফত কমিটি আয়োজিত ইদের নমাজে প্রতিবছরের মতো এ বছরেও রয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন মমতা বলেন, ‘আমাদের অধিকার আমরা মোদিজিকে কেড়ে নিতে দেব না। আমি ভারতের জন্য গর্বিত। বিশ্বজুড়ে শান্তির বার্তা দিতে চাই। যে ভয় পাবে সে মরে যাবে। আমি ভয় পাই না। চোর ডাকাত গুন্ডার পার্টি বিজেপির কিছু গদ্দার আছে যারা বিজেপির থেকে টাকা নিয়ে খেলছে। আপনি যখন দুবাইতে গিয়ে সেখানকার মন্ত্রীদের সঙ্গে গলা মেলান তখন মনে হয় না সে হিন্দু না মুসলমান, আর ভারতে এসে ভুলে যান মুসলমানদের। বাংলাকে যারা টার্গেট করবে তারা জাহান্নামে যাবে।’
ইমাম কারী ফজলুর রহমান ইদের নমাজ পাঠ করাবেন। রেড রোডে ইদের নমাজে যোগ দেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, রাজ্যের প্রায় সব জেলাতেই কম-বেশি দুর্যোগের পূর্বাভাস রয়েছে আজ। কলকাতাতেও বৃষ্টি চলছে। উত্তরের দুই জেলায়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতাতেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিতে বইতে পারে ঝোড়ো হাওয়া। আবহাওয়ার কারণে যাতে কোনও বিঘ্ন না ঘটে লক্ষ্য, সেদিকেও। মমতাও বলেন, ‘বৃষ্টির জন্য অসুবিধা হচ্ছে। এই বৃষ্টি আল্লাহর আশীর্বাদ।’
advertisement
advertisement
শুক্রবারেই ইদ-উল-ফিতর উপলক্ষে সবাইকে শুভেচ্ছা জানিয়ে এক্সে পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলা ও উর্দু, দু’টি ভাষাতেই পোস্ট করেছেন তিনি। লিখেছেন, ‘ঈদ মোবারক। সকলকে জানাই পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন।’
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Mamata Banerjee: 'যে ভয় পাবে সে মরে যাবে, আমি ভয় পাই না! বাংলাকে যারা টার্গেট করবে...' রেড রোডে সেই চেনা মেজাজ মমতার, বিরোধীদের কটাক্ষ
Next Article
advertisement
Donald Trump: ‘ইরানে সামরিক অভিযান এবার গুটিয়ে আনার কথা ভাবা হচ্ছে...’ হরমুজ ব্যবহারকারী দেশগুলিকেও বার্তা দিলেন ট্রাম্প
‘ইরানে সামরিক অভিযান এবার গুটিয়ে আনার কথা ভাবা হচ্ছে...’ হরমুজ ব্যবহারকারী দেশগুলিকেও বার্তা দিলেন ট্রাম্প
  • ‘ইরানে অভিযান গুটিয়ে আনার কথা ভাবছি’

  • যে পাঁচটি লক্ষ্য নিয়ে আমেরিকা এই অভিযান শুরু করেছিল, তা পূরণ হয়ে এসেছে

  • সোশ্যাল মিডিয়ায় ট্রাম্প আর কী কী জানালেন?

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement