advertisement

ED Raid in Coal Scam: কয়লা পাচারের টাকা হোটেলে বিনিয়োগ, পূর্বাঞ্চলের বৃহত্তম তল্লাশি অভিযানে ইডি

Last Updated:

জানা গিয়েছে, বৃহস্পতিবারই দিল্লিতে উচ্চপর্যায়ের বৈঠকের পর এ দিন সকাল থেকেই এই তল্লাশি শুরু করেছেন ইডি-র আধিকারিকরা৷

#কলকাতা: একদিকে কয়লা পাচার কাণ্ডের তদন্তে কোমর বেঁধে নেমেছে সিবিআই৷ খোদ তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গিয়ে তাঁর স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করে এসেছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কর্তারা৷ জিজ্ঞাসাবাদ করা হয়েছে অভিষেকের শ্যালিকা মেনকাকেও৷ এবার কয়লা পাচার কাণ্ডের তদন্তে জোরদার তল্লাশিতে নামল ইডি৷ এ দিন সকালেই সল্টলেকে সিজিও কমপ্লেক্স থেকে ইডি-র ১৬টি দল একসঙ্গে তল্লাশি অভিযানে বেরিয়েছে৷ কলকাতা ছাড়াও আসানসোল, দুর্গাপুর সহ রাজ্যের বিভিন্ন জায়গায় চলবে তল্লাশি৷ ইডি-র আধিকারিকদের নিরাপত্তায় প্রায় ৮০ জন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান রয়েছেন৷ ইডি সূত্রের খবর, এটিই এখনও পর্যন্ত পূর্বাঞ্চলে তাদের সবথেকে বড় তল্লাশি অভিযান৷
জানা গিয়েছে, বৃহস্পতিবারই দিল্লিতে উচ্চপর্যায়ের বৈঠকের পর এ দিন সকাল থেকেই এই তল্লাশি শুরু করেছেন ইডি-র আধিকারিকরা৷ অভিযানের জন্য ওড়িশা থেকেও এসেছে বিশেষ দল৷
ইডি সূত্রের খবর, কয়লা পাচার কাণ্ডে লাভবান কলকাতার বেশ কয়েকজন ব্যবসায়ীর বাড়িতে এ দিন তল্লাশি চালানো হবে৷ তার মধ্যে চাঁদনি চক এলাকার বাসিন্দা এক ব্যবসায়ীও রয়েছেন৷ বাঁশদ্রোণী এলাকার এক ব্যবসায়ীর বাড়িতে এ দিন হানা দিয়েছেন সিবিআই আধিকারিকরাও৷ অভিযোগ, কয়লা পাচারে জড়িত বিভিন্ন প্রভাবশালীদের টাকা থাকত এই ব্য়বসায়ীর কাছে৷ এর পাশাপাশি একটি হোটেলেও তল্লাশি চালানোর কথা ইডি-র৷ অভিযোগ, কয়লা পাচার থেকে লাভ হওয়া অর্থ এই হোটেলে বিনিয়োগ করা হয়েছে৷ কয়লা পাচারের টাকা থেকে কারা লাভবান হয়েছেন, বিভিন্ন ব্যবসায়ীর হাত ঘুরে লাভের টাকা কোথায় পৌঁছত, সিবিআই-এর সঙ্গে সমান্তরাল তদন্তে দ্রুত সেটা খুঁজে বের করাই এখন ইডি-র প্রথম লক্ষ্য৷
advertisement
advertisement
Anup Chakraborty
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
ED Raid in Coal Scam: কয়লা পাচারের টাকা হোটেলে বিনিয়োগ, পূর্বাঞ্চলের বৃহত্তম তল্লাশি অভিযানে ইডি
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement