advertisement

ED raid at Mahisbathan: মানিক ঘনিষ্ঠের টিচার্স ট্রেনিং সেন্টারে হানা, তালা ভেঙে ভিতরে ঢুকল ইডি

Last Updated:

এ দিন সকাল আটটা নাগাদ ওই ট্রেনিং সেন্টারের সামনে পৌঁছে যান ইডি আধিকারিকরা৷ যদিও চাবি না পেয়ে প্রথমে অফিসে ঢুকতে পারেননি তাঁরা৷

তালা ভেঙে অফিসের ভিতরে ঢোকেন ইডি-র আধিকারিকরা৷
তালা ভেঙে অফিসের ভিতরে ঢোকেন ইডি-র আধিকারিকরা৷
#কলকাতা: নিয়োগ দুর্নীতি কাণ্ডে এবার সল্টলেক লাগোয়া মহিষবাথানে ইডি হানা৷ এ দিন সকালেই মহিষবাথানের একটি অফিসে হানা দেয় ইডি৷ জানা গিয়েছে, টেট দুর্নীতি কাণ্ডে ধৃত মানিক ভট্টাচার্যের এক ঘনিষ্ঠ এই অফিস ভাড়া নিয়ে টিচার্স ট্রেনিং সেন্টার চালাতেন৷ যদিও গত দু' মাস আগে আচমকাই এই অফিস বন্ধ করে দেওয়া হয়৷ সরিয়ে নেওয়া হয় ট্রেনিং সেন্টারের নাম লেখা যাবতীয় বোর্ডও৷
এ দিন সকাল আটটা নাগাদ ওই ট্রেনিং সেন্টারের সামনে পৌঁছে যান ইডি আধিকারিকরা৷ যদিও চাবি না পেয়ে প্রথমে অফিসে ঢুকতে পারেননি তাঁরা৷ বাড়ির মালিকের কাছেও চাবি ছিল না৷ শেষ পর্যন্ত একজন চাবিওয়ালাকে ডেকে নিয়ে এসে শাটারের তালা ভেঙে অফিসের ভিতরে ঢোকেন তাঁরা৷ অফিসের ভিতরে ঢুকে বিভিন্ন নথি খতিয়ে দেখে বাজেয়াপ্তও করেন ইডি কর্তারা৷ বেশ কয়েকটি ফর্ম, ছবি, স্ট্যাম্প সহ কিছু জিনিস উদ্ধার করেছেন ইডি কর্তারা৷ অফিসের ভিতরে থাকা আলমারিতে থাকা ফাইল খুলেও দেখেন তাঁরা৷
advertisement
advertisement
ইডি সূত্রে খবর, মানিক ভট্টাচার্যকে জেরা করেই এই অফিসের খোঁজ মিলেছে৷ যে অযোগ্য প্রার্থীরা চাকরি পেয়েছিল, তাদের নিয়োগ সংক্রান্ত লেনদেন এই অফিসেই হয়ে থাকতে পারে সন্দেহ ইডি কর্তাদের৷ নিয়োগ দুর্নীতির তদন্তে তৎপরতা শুরু হতেই কেন এই অফিস বন্ধ করে দেওয়া হল, তা নিয়েও সংশয় রয়েছে৷
advertisement
তল্লাশির পর  সম্ভবত অফিস সিল করে দেবে ইডি৷ কে বা কারা এই অফিস ভাড়া নিয়ে চালাচ্ছিলেন, তার খোঁজ চালাচ্ছেন ইডি কর্তারা৷ বাড়ির মালিক জানিয়েছেন, পাঁচ মাস ধরে ভাডা়ও পাননি তিনি৷ অফিসে থাকা সিসিটিভি-র ফুটেজও উদ্ধার করার চেষ্টা করছেন ইডি কর্তারা৷
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
ED raid at Mahisbathan: মানিক ঘনিষ্ঠের টিচার্স ট্রেনিং সেন্টারে হানা, তালা ভেঙে ভিতরে ঢুকল ইডি
Next Article
advertisement
TMC: মুকুল রায়ের পর ফেলানি বসাক! রাইটার্স বিল্ডিংয়ে মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা, চিনুন তাঁকে
মুকুল রায়ের পর ফেলানি বসাক! মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা
  • নদিয়ার শান্তিপুরের আন্দোলনের অন্যতম মুখ ফেলানি বসাকের মৃত্যু।

  • ১৯৯৩ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আন্দোলনে অংশ নিয়েছিলেন।

  • ফেলানি বসাকের মেয়ের ধর্ষকদের শাস্তির দাবি আজও পূরণ হয়নি।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement