advertisement

Anubrata Mondal: রাজধানীতে টিকিট কাটা, ট্রেনে উঠতে হবে অনুব্রতকে? সব ব্যবস্থা করে রাখল ইডি

Last Updated:

এ দিনই অনুব্রত মণ্ডলকে অনুব্রত মণ্ডলের আগামী ১৭ মার্চ পর্যন্ত  জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আসানসোলের বিশেষ সিবিআই আদালত৷

রাজধানী এক্সপ্রেসে অনুব্রতকে দিল্লি নিয়ে যাবে ইডি।
রাজধানী এক্সপ্রেসে অনুব্রতকে দিল্লি নিয়ে যাবে ইডি।
কলকাতা: শেষ পর্যন্ত কি আজই রাজধানী এক্সপ্রেসে উঠতে হবে অনুব্রত মণ্ডলকে? ইডি-র পক্ষ থেকে অবশ্য সব ব্যবস্থাই সেরে রাখা হয়েছে৷ সূত্রের খবর, তৃণমূল নেতাকে দিল্লি নিয়ে যেতে আজ বিকেলের হাওড়া- দিল্লি রাজধানী এক্সপ্রেসের পাঁচটি টিকিট কেটে রাখা হয়েছে৷
দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে সশরীরে পেশ করার কথা অনুব্রত মণ্ডলকে৷ সেক্ষেত্রে অনুব্রতকে তিহার জেলে নিয়ে গিয়ে রাখা হবে৷ যদিও দিল্লি যাত্রা আটকাতে অনুব্রত মরিয়া৷ ইতিমধ্যেই কলকাতা এবং দিল্লি হাইকোর্টে জোড়া মামলা করেছেন অনুব্রত৷ দুটি মামলারই জরুরি শুনানির আবেদন জানিয়েছেন তিনি৷
advertisement
advertisement
এ দিনই অনুব্রত মণ্ডলকে অনুব্রত মণ্ডলের আগামী ১৭ মার্চ পর্যন্ত  জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আসানসোলের বিশেষ সিবিআই আদালত৷ শেষ পর্যন্ত যদি অনুব্রত মণ্ডলকে দিল্লি যেতেই হয়, তবে আজ বিকেলেই তাঁকে নিয়ে আসানসোল স্টেশন থেকে অনুব্রত মণ্ডলকে রাজধানী এক্সপ্রেসে উঠবেন ইডি আধিকারিকরা৷
এর আগেও একবার শেষ মুহূর্তে অনুব্রত মণ্ডলের দিল্লি যাত্রা ভেস্তে গিয়েছিল৷ সেবার পুরনো একটি খুনের চেষ্টার অভিযোগের মামলায় অনুব্রতকে গ্রেফতার করে নিজেদের হেফাজতে নিয়েছিল রাজ্য পুলিশ৷ পুলিশের এই অতিসক্রিয়তা নিয়ে প্রশ্ন তুলেছিল কলকাতা হাইকোর্টও৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Anubrata Mondal: রাজধানীতে টিকিট কাটা, ট্রেনে উঠতে হবে অনুব্রতকে? সব ব্যবস্থা করে রাখল ইডি
Next Article
advertisement
Farakka TMC MLA Manirul Islam: কংগ্রেসের থেকে ফরাক্কা ছিনিয়ে নিয়েছিলেন! সেই মণিরুলই এবার নির্দল প্রার্থী, তৃণমূলের পথের কাঁটা দলেরই বিধায়ক
কংগ্রেসের থেকে ফরাক্কা ছিনিয়ে নিয়েছিলেন! সেই মণিরুলই এবার নির্দল প্রার্থী, তৃণমূলের পথের কাঁটা দলেরই বিধায়ক
  • আগেই হুঁশিয়ারি দিয়েছিলেন৷ শেষ পর্যন্ত নির্দল প্রার্থী হিসেবেই মনোনয়ন জমা দিলেন ফরাক্কার তৃণমূল বিধায়ক মণিরুল ইসলাম৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement