advertisement

Chit Fund case: কলকাতায় গ্রেফতার বাবা, দিল্লি থেকে জালে ছেলে! চিটফান্ড কাণ্ডে বড় পদক্ষেপ ইডি-র

Last Updated:

গত জুলাই মাসে প্রয়াগ চিটফান্ড মামলার তদন্তে নতুন ECIR করে ইডি। এরপর গতকাল একযোগে কলকাতা ও মুম্বইয়ে অভিযান চালানো হয়।

ইডি-র হাতে গ্রেফতার বাবা-ছেলে৷ প্রতীকী ছবি৷
ইডি-র হাতে গ্রেফতার বাবা-ছেলে৷ প্রতীকী ছবি৷
কলকাতা: চিটফান্ড মামলায় প্রভাবশালী-যোগ খুঁজতে এবার ইডি-র হাতে গ্রেফতার প্রয়াগ গোষ্ঠীর ডিরেক্টর বাবা-ছেলে। গতকাল দিনভর তল্লাশি চালিয়ে নিউ আলিপুরের ফ্ল্যাট থেকে বাবা বাসুদেব বাগচী ও মুম্বই থেকে ছেলে অভীক বাগচীকে গ্রেফতার করে কেন্দ্রীয় এজেন্সি।
অভীককে আজই নিয়ে আসা হবে কলকাতায়। ১৯৯৭ সালে দিল্লি থেকে ব্যবসা শুরু করে প্রয়াগ গোষ্ঠী। ইডি-র দাবি, এই অর্থলগ্নি সংস্থার বিরুদ্ধে বেআইনিভাবে বাজার থেকে ২ হাজার ৮০০ কোটি টাকা তোলার অভিযোগ রয়েছে।
advertisement
এর মধ্যে ১ হাজার ৯০০ কোটি টাকা ফেরত দেয়নি প্রয়াগ গোষ্ঠী। গত জুলাই মাসে প্রয়াগ চিটফান্ড মামলার তদন্তে নতুন ECIR করে ইডি। এরপর গতকাল একযোগে কলকাতা ও মুম্বইয়ে অভিযান চালানো হয়। প্রয়াগ গোষ্ঠীর কোথায়, কত সম্পত্তি রয়েছে খতিয়ে দেখার পাশাপাশি, ইডি-র স্ক্যানারে প্রভাবশালী-যোগ। প্রভাবশালীদের কাছে কত টাকা, কীভাবে পৌঁছেছে তা জানতেই এবার বাবা-ছেলেকে হেফাজতে নিয়ে জেরা করতে চায় ইডি।
advertisement
এর আগে ২০১৭-র ১৫ মার্চ, চিটফান্ড মামলায় প্রয়াগ গোষ্ঠীর ডিরেক্টর বাবা-ছেলেকে গ্রেফতার করে সিবিআই। পরে জামিনে মুক্তি পান দু জন৷
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Chit Fund case: কলকাতায় গ্রেফতার বাবা, দিল্লি থেকে জালে ছেলে! চিটফান্ড কাণ্ডে বড় পদক্ষেপ ইডি-র
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement