advertisement

Kalighater kaku arrested: গ্রেফতার কালীঘাটের কাকু! জাল গোটাচ্ছে ইডি, এর পর কে? তুমুল জল্পনা

Last Updated:

নিয়োগ দুর্নীতি কাণ্ডে অভিযুক্ত গোপাল দলপতি, তাপস মণ্ডল, কুন্তল ঘোষদের মুখে প্রথম কালীঘাটের কাকুর কাছে টাকা পাঠানোর কথা শোনা যায়৷

গ্রেফতার কালীঘাটের কাকু৷
গ্রেফতার কালীঘাটের কাকু৷
কলকাতা: দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর শেষ পর্যন্ত গ্রেফতার করা হল কালীঘাটের কাকু ওরফে সুজয়কৃষ্ণ ভদ্রকে৷ নিয়োগ দুর্নীতি কাণ্ডে এ দিন সুজয়কৃষ্ণ ভদ্রকে ডেকে পাঠিয়েছিল ইডি৷ কালীঘাটের কাকু ওরফে সুজয়কৃষ্ণ ভদ্র নিজেই সংবাদমাধ্যমে জানিয়েছিলেন, তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে কাজ করেন৷ ফলে তাঁর গ্রেফতারি নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ৷
নিয়োগ দুর্নীতি কাণ্ডে অভিযুক্ত গোপাল দলপতি, তাপস মণ্ডল, কুন্তল ঘোষদের মুখে প্রথম কালীঘাটের কাকুর কাছে টাকা পাঠানোর কথা শোনা যায়৷ তাঁর নাম সামনে আসার পরই সুজয়কৃষ্ণ দাবি করেছিলেন, তিনি যেহেতু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে কাজ করেন সেই কারণেই তাঁকে হেনস্থা করা হচ্ছে৷
advertisement
নিয়োগ দুর্নীতি মামলায়  কালীঘাটের কাকুর নাম উঠে এসেছিল৷  অভিযোগ ছিল, বেআইনি নিয়োগের জন্য তোলা টাকার একটা অংশ কালীঘাটের কাকুর কাছে যেত৷ এর পরেই সুজয়কৃষ্ণ ভদ্র নামে ওই ব্যক্তিকে ডেকে পাঠায় সিবিআই৷ নিজাম প্যালেসে ডেকে তাঁকে জিজ্ঞাসাবাদও করা হয়েছে৷ এবার সেই কালীঘাটের কাকুর বাড়িতে গেল ইডি৷ যদিও নিজের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগই অস্বীকার করেছেন সুজয়কৃষ্ণ ভদ্র৷
advertisement
গত ২০ মে সুজয়কৃষ্ণের বেহালার বাড়ি, অফিস সহ একাধিক জায়গায় তল্লাশি চালিয়েছিল ইডি৷ সেই তল্লাশিতে সুজয়কৃষ্ণের বিপুল সম্পত্তির খোঁজ পেয়েছিল। যা তাঁর আয়ের সঙ্গে সঙ্গতিবিহীন। তল্লাশিতে সুজয়কৃষ্ণে বাজেয়াপ্ত হওয়া মোবাইল থেকে উদ্ধার হওয়া তথ্য দেখিয়েও এ দিন সুজয়কৃষ্ণকে জিজ্ঞাসাবাদ করা হয়।  তার পরে আজ তলব করা হয় তাঁকে৷ এ দিন বেলা সাড়ে এগারোটা নাগাদ ইডি দফতরে পৌঁছন সুজয়কৃষ্ণ৷
advertisement
সুজয়কৃষ্ণের সঙ্গে নিয়োগ দুর্নীতির সম্পর্ক খুঁজতে গিয়ে তিনটি সংস্থারও খোঁজ পেয়েছিলেন ইডি-র তদন্তকারীরা৷ অভিযোগ, এই সংস্থাগুলির সঙ্গে সুজয়কৃষ্ণের প্রত্যক্ষ যোগের প্রমাণও পেয়েছেন ইডি কর্তারা৷ এই সংস্থাগুলির মাধ্যমে নিয়োগ দুর্নীতির কোটি কোটি টাকা সাদা করা হয়েছে বলেও অভিযোগ তদন্তকারীদের৷ যদিও জিজ্ঞাসাবাদে এই সংস্থাগুলির সঙ্গে কোনওরকমের যোগ অস্বীকার করেছেন সুজয়কৃষ্ণ৷ এ ছাড়াও নিজের এবং স্ত্রীর অ্যাকাউন্টে মোটা টাকা লেনদেন সম্পর্কেও সুজয়কৃষ্ণ বিভ্রান্তিকর জবাব দিয়েছেন বলে অভিযোগ ইডি-র৷ তিন দফায় জিজ্ঞাসাবাদের পরেও সুজয়কৃষ্ণের জবাবে সন্তুষ্ট না হয়ে গোটা বিষয়টি দিল্লিতে ইডি-র শীর্ষ আধিকারিকদের জানানো হয় কলকাতার দফতর থেকে৷ দিল্লি থেকে সবুজ সঙ্কেত আসার পরই সুজয়কৃষ্ণকে গ্রেফতার করে ইডি৷
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Kalighater kaku arrested: গ্রেফতার কালীঘাটের কাকু! জাল গোটাচ্ছে ইডি, এর পর কে? তুমুল জল্পনা
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement