advertisement

Earthquake in Kolkata: চলছিল রাজ্যসভার ভোটের তোড়জোড়, হঠাৎ প্রবল দুলুনি! পড়িমড়ি করে বিধানসভার বাইরে মন্ত্রী, বিধায়করা

Last Updated:

শুধু কলকাতা নয়, এ দিন দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই দুপুরবেলা প্রবল কম্পন অনুভূত হয়৷

বিধানসভাতেও অনুভূত হল ভূমিকম্প৷
বিধানসভাতেও অনুভূত হল ভূমিকম্প৷
রাজ্যসভা ভোটের প্রস্তুতি চলছিল বিধানসভায়৷ হাজির ছিলেন বেশ কয়েকজন মন্ত্রী এবং বিধায়কও৷ কেউ ছিলেন নিজের ঘরে, কেউ করছিলেন রাজ্যসভার ভোটের কাজ৷ আচমকাই প্রবল দুলুনি শুরু হল বিধানসভার অন্দরে৷ কয়েক সেকেন্ড হতচকিত হয়ে থাকার পর প্রত্যেকেই বুঝলেন, প্রবল ভূমিকম্পে কাঁপছে চারপাশ৷ সঙ্গে সঙ্গেই বিধানসভার ভিতর থেকে ছুটে বিধানসভার ভিতর থেকে বাইরে চলে আসেন মন্ত্রী, বিধায়ক থেকে শুরু করে বিধানসভার কর্মীরা, প্রত্যেকেই৷
এ দিন দুপুর ১.২২ মিনিট নাগাদ ভূমিকম্প শুরু হয় কলকাতায়৷ ভাল রকমের কম্পন অনুভূত হয় দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায়৷ আবহাওয়া দফতর সূত্রে খবর, ভূমিকম্পের উৎসস্থল ছিল বাংলাদেশের সাতক্ষীরার কাছে৷ প্রায় ৪৫ সেকেন্ড ধরে কলকাতায় কম্পন অনুভূত হয়৷
ভাল রকমের কম্পন অনুভব করেছেন বিধানসভায় হাজির থাকা মন্ত্রী এবং বিধায়করা৷ সেই সময় বিধানসভায় মন্ত্রী অরূপ বিশ্বাস, বীরবাহা হাঁসদা সহ অনেক বিধায়কই ছিলেন৷ তৃণমূল বিধায়ক শ্যামল মণ্ডল বলেন, ‘বিধানসভার সিঁড়িতে দাঁড়িয়ে আমি এবং ফলতার বিধায়ক স্বপন নস্কর গল্প করছিলাম৷ হঠাৎ মনে হল মাথাটা তিন চারবার ঘুরে উঠল৷ প্রথমে ভেবেছিলাম সিঁড়িতে দাঁড়িয়ে আছি বলে হয়তো ভারসাম্য হারিয়ে ফেলেছি৷ তখনই দেখলাম বিধানসভার সব কর্মীরা ভিতর থেকে বেরিয়ে আসছেন৷ আমার নিজের বিধানসভা কেন্দ্র, বারুইপুর, সোনারপুর, ক্যানিং সহ গোটা দক্ষিণ চব্বিশ পরগণা জেলাতেই ভূমিকম্প অনুভূত হয়েছে৷’
advertisement
advertisement
বিধায়ক করবী মান্না বলেন, ‘সোফার উপরে বসেছিলাম৷ হঠাৎ দেখলাম সোফাটা কেঁপে উঠল৷ তখনই দেখলাম চারপাশ থেকে বিধানসভার কর্মীরা ছুটে বেরিয়ে আসছেন৷ আমিও সঙ্গে সঙ্গে বাইরে চলে এলাম৷ জীবনে প্রথমবার এত বড় ভূমিকম্প অনুভব করলাম৷’
তৃণমূল বিধায়ক নারায়ণ গোস্বামী অবশ্য বিধানসভায় আসার আগে রাস্তাতেই কম্পন অনুভব করেন৷ অশোকনগরের বিধায়ক বলেন, ‘রাজ্যসভার মনোনয়ন পত্রে সই করার জন্য বিধানসভার দিকে আসছিলাম৷ মা ফ্লাইওভারের উপর দিয়ে আসার সময় চালক হঠাৎ বললেন স্যর ভূমিকম্প হচ্ছে৷ তখনও আমিও বুঝলাম সত্যি গাড়িটা দুলছে৷ নীচে রাস্তায় থাকলে একরকম৷ কিন্তু সেতুর উপরে ছিলাম বলে ভয় লাগছিল ব্রিজটা না ভেঙে পড়ে৷’
advertisement
বনমন্ত্রী বীরবাহা হাঁসদা বলেন, ‘বিধানসভায় আসার সময় ছোট বোনের সঙ্গে কথা ফোনে কথা বলছিলাম৷ তখনই বোন বলল দিদি খাটের উপরে বসে আছি, খাটটা কাঁপছে৷ ঝাড়গ্রামেও ভূমিকম্প অনুভূত হয়েছে৷’
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Earthquake in Kolkata: চলছিল রাজ্যসভার ভোটের তোড়জোড়, হঠাৎ প্রবল দুলুনি! পড়িমড়ি করে বিধানসভার বাইরে মন্ত্রী, বিধায়করা
Next Article
advertisement
কুয়েত থেকে কোচি পৌঁছল বিমান, এল ২০ জন ভারতীয়ের মরদেহ, জানুন তাঁদের পরিচয়
কুয়েত থেকে কোচি পৌঁছল বিমান, এল ২০ জন ভারতীয়ের মরদেহ, জানুন তাঁদের পরিচয়
  • ইরানের ধারাবাহিক হামলার কারণে মরদেহ ভারতে ফেরাতে বিলম্ব হয়েছে

  • নিহতদের মরদেহ যত দ্রুত সম্ভব তাদের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে

  • কুয়েতে অবস্থিত ভারতীয় মিশন স্থানীয় প্রশাসনের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement