advertisement

উত্তরবঙ্গের পর এবার কলকাতায়... পরপর দু'দিন প্রবল ভূমিকম্প, কেঁপে উঠল মহানগরী! প্রবল আতঙ্ক

Last Updated:

কলকাতা ছাড়া আশেপাশের জেলাগুলিতেও হয়েছে ভূমিকম্প। বাংলাদেশের খুলনার কাছে এর উৎসস্থল।

কলকাতায় ভূমিকম্প, রিখটার স্কেলে মাত্রা ৫.৫; উৎস বাংলাদেশের খুলনার কাছে
কলকাতায় ভূমিকম্প, রিখটার স্কেলে মাত্রা ৫.৫; উৎস বাংলাদেশের খুলনার কাছে
কলকাতা: কলকাতায় অনুভূত ভূমিকম্প। শুক্রবার দুপুর ১টা বেজে ২৩ মিনিট নাগাদ পরপর কেঁপে ওঠে কলকাতা। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ৫.৫। কলকাতা ছাড়া আশেপাশের জেলাগুলিতেও হয়েছে ভূমিকম্প। বাংলাদেশের খুলনার কাছে এর উৎসস্থল। দুপুর ১টা ২২ মিনিটে ভয়াবহ ভাবে ভূমিকম্পে দুলে ওঠে কলকাতা ও দক্ষিণবঙ্গের একাধিক জেলা৷
গতকালই পাহাড়ে ছড়ায় আতঙ্ক। মৃদু ভূমিকম্পে কেঁপে ওঠে শিলিগুড়ি, জলপাইগুড়ি, দার্জিলিং। উত্তরবঙ্গে কম্পন শুরু হতেই আতঙ্ক ছড়িয়েছে কলকাতাতেও। উৎপত্তিস্থল সিকিম। রিখটার স্কেলে তীব্রতা ছিল ৪.৬! বহু পর্যটকই এখন পাহাড়ে আছেন। এই ঘটনায় তাঁরাও চিন্তিত। দিন কয়েক আগে কয়েক ঘণ্টার ব্যবধানে একাধিক বার ভূমিকম্পে কেঁপে ওঠে। দফায় দফায় সিকিমের বিভিন্ন অংশে ভূমিকম্প হয়েছে। সে সময় ১৩ বার ভূমিকম্প হয়।
advertisement
advertisement
আরও পড়ুন – Father and Son Relation: বাড়িতে-বাড়িতে সিলিন্ডার ডেলিভারি করে মাসে মাত্র ১২,০০০ টাকা, ক্রিকেট খেলার জন্য বাবা-র হাতে মার খেয়েছেন রিঙ্কু, কিন্তু পরে তিনিই …
এদিন বারাকপুর শিল্পাঞ্চলে অনুভূত হল ভূমিকম্পন। বাঁকুড়াতেও ভূমিকম্প হয়। আগের দিনই ৬ ফেব্রুয়ারি গভীর রাতেও ভূমিকম্পে কেঁপে ওঠে দার্জিলিং৷ কম্পন অনুভূত হয়েছে শিলিগুড়ি-সহ উত্তরবঙ্গের বিভিন্ন এলাকায়৷ তবে এই ভূমিকম্পের উৎসস্থল ছিল সিকিমে৷ ফলে গ্যাংটক, পেলিংয়ের মতো সিকিমের বিস্তীর্ণ অংশে কম্পনের তীব্রতা ছিল তুলনামূলক ভাবে বেশি৷ ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি-র তথ্য অনুযায়ী, এই ভূমিকম্পের উৎসস্থল ছিল সিকিমের গ্যালশিং-এ ভূপৃষ্ঠ থেকে দশ কিলোমিটার গভীরে৷ রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৪.৫৷ যদিও খুব অল্প সময়ের জন্যই এই কম্পন অনুভব করা গিয়েছে৷
advertisement
গতকালের সেই ভূমিকম্প অনেকেই টের পাননি৷ এদিন ভূমিকম্পের খবর ছড়িয়ে পড়তেই আতঙ্ক ছড়িয়েছে৷ কলকাতা-সহ জেলার বিভিন্ন স্থানে আতঙ্ক শুরু হয়। হেলে পড়ে উত্তর কলকাতার বাড়ি। রাস্তায় বেরিয়ে আসেন মানুষ।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
উত্তরবঙ্গের পর এবার কলকাতায়... পরপর দু'দিন প্রবল ভূমিকম্প, কেঁপে উঠল মহানগরী! প্রবল আতঙ্ক
Next Article
advertisement
Assembly Election 2026: এবার ভোটে আরও কড়াকড়ি হবে পুলিশের ভূমিকা, হুমকি-হুঁশিয়ারি দিলে ছাড় নেই! কড়া নির্দেশ থানার
এবার ভোটে আরও কড়াকড়ি হবে পুলিশের ভূমিকা, হুমকি-হুঁশিয়ারি দিলে ছাড় নেই! কড়া নির্দেশ থানার
  • মকি-হুঁশিয়ারি রুখতে কড়া নজরদারি

  • এবার পশ্চিমবঙ্গে দুই দফায় ভোট

  • রাজনৈতিক র‍্যালির উপর পুলিশের কড়া নজরদারি

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement