Durga Puja 2023: কলকাতায় পুজো শুরু ১১ অক্টোবর! মহালয়ার আগে খুলবে চেতলা অগ্রণী,সুরুচি সংঘের দরজা
- Published by:Salmali Das
- news18 bangla
Last Updated:
Durga Puja 2023: চলতি বছরে ১১ অক্টোবর থেকে শুরু হয়ে যাচ্ছে পুজো। খুলে যেতে চলেছে কলকাতার একাধিক বিখ্যাত পুজো মণ্ডপের দরজা।
কলকাতাঃ ২০২১ সালে, বিশ্বের দরবারে স্বীকৃতি পায় কলকাতার দুর্গাপুজো ইউনেসকোর কালচালার হেরিটেজের তালিকায় অন্তর্ভূক্ত করা হয় দুর্গাপুজোকে। সেই উপলক্ষে ২০২২ সালের ১ সেপ্টেম্বর শহরে এক বিশাল শোভাযাত্রার আয়োজন করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের সাফল্যের মুকুটে নতুন পালক জোড়ার কারণে গত বছর প্রায় মহালয়ার আগেই পুজোর আমাজে মেতে উঠেছিল শহর কলকাতা। এবারও হবে না তার ব্যতিক্রম। চলতি বছরে ১১ অক্টোবর থেকে শুরু হয়ে যাচ্ছে পুজো। খুলে যেতে চলেছে কলকাতার একাধিক বিখ্যাত পুজো মণ্ডপের দরজা।
যদিও সাধারণ মানুষের জন্য এই সুবিধা নয়। সূত্রের খবর, এবার পুজো দেখার জন্য বিদেশ থেকে ব্রিটিশ কাউন্সিল ও ইউনেস্কোর টিম আসছে কলকাতায়। আসছেন বেশ কিছু বিদেশি পর্যটকও। তাঁদের জন্যই ১১ অক্টোবর থেকে পুজো মুডে চলে যাবে তিলোত্তমা। বিদেশি পর্যটকদের জন্য গেট খুলে যাবে মন্ত্রী ফিরহাদ হাকিমের চেতলা অগ্রণীর, মন্ত্রী অরূপ বিশ্বাসের সুরুচি সংঘের, মেয়র পরিষদ অতীন ঘোষের হাতিবাগান সর্বজনীন, সমাজসেবী সংঘের মতো বিখ্যাত সব পুজো। ইতিমধ্যেই, একাধিক পুজো কমিটির গেটে ঝুলছে পোস্টার-ব্যানার। তাতেই সাফ লেখা, এবার পুজো এগারো থেকেই।
advertisement
advertisement
কোভিডের পর থেকেই মহালয়ার আগে পরে শহরের একাধিক পুজো মণ্ডপের উদ্বোধন করতে দেখা গিয়েছে মুখ্যমন্ত্রীকে। মহালয়া থেকেই রাস্তায় নেমেছে মানুষের ঢল। গতবছর, ইউনেসকোর কালচালার হেরিটেজের তকমা পাওয়ার পর এবছর উদ্দীপনা দ্বিগুণ হয়েছে মানুষের মনে। যদিও সাধারণ মানুষের জন্য ১১ অক্টোবর খুলছে না দরজা, তবে মহালয়া থেকেই দেবীদর্শন করা যাবে বহু মন্ডপে।
Location :
Kolkata,West Bengal
First Published :
Sep 19, 2023 9:05 AM IST











