advertisement

SIR-এ বিরাট অসঙ্গতি, ৬ মার্চ ধর্মতলায় ধর্নায় মমতা! ঘোষণা অভিষেকের, এবার আরও বড় প্রতিবাদে তৃণমূল

Last Updated:

ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়ার বিরুদ্ধে ধরনা বসতে চলেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ৬ মার্চ শুক্রবার দুপুর ২টো থেকে কলকাতার মেট্রো চ্যানেলে বা এসপ্ল্যানেডে ধরনা অবস্থানে বসবেন।

কী ঘোষণা করলেন অভিষেক?
কী ঘোষণা করলেন অভিষেক?
কলকাতা:  ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়ার বিরুদ্ধে ধরনা বসতে চলেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ৬ মার্চ শুক্রবার দুপুর ২টো থেকে কলকাতার মেট্রো চ্যানেলে বা এসপ্ল্যানেডে ধরনা অবস্থানে বসবেন। রবিবার এই কথাই ঘোষণা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। শনিবার ভোটার তালিকার প্রথম দফা প্রকাশের পর দেখা যায়, প্রায় ৬৩ লক্ষ ভোটারের নাম তালিকা বাদ পড়েছে। পাশাপাশি, আরও ৬০ লক্ষ ভোটারের নাম ‘বিবেচনাধীন’ অবস্থায় রয়েছে বলে জানানো হয়েছে।
advertisement
advertisement
রবিবার তৃণমূল ভবনে সাংবাদিক বৈঠকে করে এই কর্মসূচির কথা ঘোষণা করেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, ভারতের নির্বাচন কমিশন প্রকাশিত তালিকায় বিপুল সংখ্যক বৈধ ভোটারের নাম অন্যায় ভাবে বাদ দেওয়া হয়েছে যা গণতান্ত্রিক প্রক্রিয়ার পরিপন্থী।
দলের পক্ষ থেকে জানানো হয়েছে, ধরনা শান্তিপূর্ণ হবে, এবং নির্বাচন কমিশনের কাছে অবিলম্বে বাদ পড়া ভোটারদের নাম তালিকায় যোগ করার দাবি জানানো হবে। একই সঙ্গে প্রয়োজন পড়লে এই আন্দোলন আরও বৃহত্তর আকার নিতে পারে বলেও ইঙ্গিত দেওয়া হয়েছে।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
SIR-এ বিরাট অসঙ্গতি, ৬ মার্চ ধর্মতলায় ধর্নায় মমতা! ঘোষণা অভিষেকের, এবার আরও বড় প্রতিবাদে তৃণমূল
Next Article
advertisement
নজরে ১০২...! আজ বামেদের দ্বিতীয় দফার প্রার্থী ঘোষণা? নওশাদ সিদ্দিকীদের জন্য কী থাকবে বড় 'আসন'? চোখ আলিমুদিনে!
নজরে ১০২...! আজ বামেদের দ্বিতীয় দফার প্রার্থী ঘোষণা? নওশাদ সিদ্দিকীদের জন্য কি থাকবে বড় 'আসন'?
  • আজ বামেদের দ্বিতীয় দফার প্রার্থী ঘোষণা?

  • নওশাদ সিদ্দিকীদের জন্য কী থাকবে বড় 'আসন'? চোখ আলিমুদিনে!

  • নজরে ১০২ আসন!

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement