স্বাধীনতা দিবসের প্যারেডের রিহার্সাল, নির্দিষ্ট সময়ের জন্য বন্ধ থাকবে শহরের বেশ কিছু রাস্তা
- Reported by:Rounak Dutta Chowdhury
- news18 bangla
- Published by:Soumendu Chakraborty
Last Updated:
সামনেই স্বাধীনতা দিবস দিকে দিকে সাজো সাজো রব। আর সেই উপলক্ষেই প্যারেড রিহার্সালের জন্য আগামী ৫ থেকে ৮ আগস্ট রেড রোড ভোর ৫টা থেকে সকাল ৮.৩০ পর্যন্ত বন্ধ থাকবে বেশ কিছু গুরুত্বপূর্ণ রাস্তা।
কলকাতা: সামনেই স্বাধীনতা দিবস দিকে দিকে সাজো সাজো রব। আর সেই উপলক্ষেই প্যারেড রিহার্সালের জন্য আগামী ৫ থেকে ৮ আগস্ট রেড রোড ভোর ৫টা থেকে সকাল ৮.৩০ পর্যন্ত বন্ধ থাকবে বেশ কিছু গুরুত্বপূর্ণ রাস্তা। এই রাস্তা বন্ধ থাকা নিয়ে ইতিমধ্যেই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে কলকাতা পুলিশের পক্ষ থেকে। এক নজরে দেখে নেওয়া যাক কোন কোন রাস্তা বন্ধ থাকবে।
আগামী ৫ থেকে ৮ অগাস্ট ভোর থেকে সকালের ওই নির্দিষ্ট সময় বন্ধ রাখা হবে রেড রোড,কাসুরিনা অ্যাভিনিউ,খিদিরপুর রোডের উত্তরমুখী রাস্তা। একইসঙ্গে বন্ধ রাখা হবে হসপিটাল রোড,লাভার্স লেন, কিংসওয়ে।
নির্দিষ্ট ওই দিন গুলোতে ভোর থেকে সকালের সময়ে গাড়ি ঘুরপথে চালানো হবে বলেও জানানো হয়েছে কলকাতা ট্র্যাফিক পুলিশের পক্ষ থেকে।
advertisement
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Aug 02, 2025 2:51 PM IST









