advertisement

বড় খবর! রাজ্যের ‘দুয়ারে রেশন’ প্রকল্পকে অবৈধ ঘোষণা করল হাইকোর্ট

Last Updated:

বিচারপতি চিত্তরঞ্জন দাশ এবং বিচারপতি অনিরুদ্ধ রায়ের ডিভিশন বেঞ্চের তরফ থেকে বলা হয়েছে, আইনের চোখে এই প্রকল্পের কোনও গ্রহণযোগ্যতা নেই৷

#কলকাতা: রাজ্যের ‘দুয়ারে রেশন’ প্রকল্পকে অবৈধ ঘোষণা করলো হাইকোর্ট। আদালতের তরফে বলা হয়েছে, এই প্রকল্প ‘‘জাতীয় খাদ্য সুরক্ষা আইন- ২০১৩’’-এর পরিপন্থী। আদালতের পক্ষ থেকে এই বিষয়ে স্পষ্ট করে বলা হয়েছে৷
বিচারপতি চিত্তরঞ্জন দাশ এবং বিচারপতি অনিরুদ্ধ রায়ের ডিভিশন বেঞ্চের তরফ থেকে বলা হয়েছে, আইনের চোখে এই প্রকল্পের কোনও গ্রহণযোগ্যতা নেই৷ সেই কারণেই এটিকে অবৈধ বলে ঘোষণা করল আদালত৷ দুয়ারে রেশন প্রকল্পের বিরোধিতায় আদালতের দ্বারস্থ হন সেখ আব্দুল মজিদ-সহ বেশ কিছু ডিলার৷ সিঙ্গল বেঞ্চে খারিজ হয়ে যায় তাঁদের আবেদন৷ এর পরেই ডিভিশন বেঞ্চে দ্বারস্থ হন ডিলাররা৷ তার পরেই এই নির্দেশ৷
advertisement
advertisement
২০২১ সালের, ১৬ নভেম্বর থেকে দুয়ারে রেশন প্রকল্প শুরু করেছিল রাজ্য সরকার৷ কোভিড কালে সাধারণ মানুষের ঘর থেকে বার হওয়া বন্ধ হয়েছিল৷ সেই কারণে সাধারণ মানুষের বাড়ি বাড়ি রেশন পৌঁছে দেওয়ার পরিকল্পনা করা হয়েছিল৷ সেই কারণে রেশন ডিলারদের একটি পাড়া বা অঞ্চলের নির্দিষ্ট এলাকায় রেশন পৌঁছে দেওয়া শুরু করা হয়েছিল৷ সেই প্রকল্পেই এ বার বাধ সাধল হাইকোর্ট৷
advertisement
অর্ণব হাজরা
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
বড় খবর! রাজ্যের ‘দুয়ারে রেশন’ প্রকল্পকে অবৈধ ঘোষণা করল হাইকোর্ট
Next Article
advertisement
Actor Piyush Mishra on Alcoholism: "মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
"মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
  • মদ্যপানের ফলে অভিনেতার ব্যক্তিগত ও পেশাগত জীবন গভীরভাবে প্রভাবিত হয়

  • পীযূষ মিশ্র মদের আসক্তিকে একটি “মারাত্মক রোগ” হিসেবে বর্ণনা করেছেন

  • তবে তিনি কখনও মদ্যপান করে অভিনয় করিনি, কিংবা মাতাল হয়ে শুটিং সেটেও যাননি

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement