advertisement

Digha: দিঘায় আজ মুখ্যমন্ত্রী, ৩ দিনের সফরে সৈকত শহরে মমতা, দেখবেন জগন্নাথ মন্দিরের কাজ, জানুন পূর্ণ সফরসূচি

Last Updated:

Digha: তিন দিনের পূর্ব মেদিনীপুর সফরে মুখ্যমন্ত্রী। আজ, মঙ্গলবার দুপুরেই পূর্ব মেদিনীপুরের দিঘায় যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়।

দিঘায় মমতা বন্দ্যোপাধ্যায়
দিঘায় মমতা বন্দ্যোপাধ্যায়
কলকাতা: তিন দিনের পূর্ব মেদিনীপুর সফরে মুখ্যমন্ত্রী। আজ, মঙ্গলবার দুপুরেই পূর্ব মেদিনীপুরের দিঘায় যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়। আগামিকাল বুধবার দিঘার জগন্নাথ মন্দিরের কাজের প্রস্তুতি দেখবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার দুপুরে কলকাতা ফিরবেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবার দুপুরে ডুমুরজলা থেকে হেলিকপ্টারে নিউ দিঘার হেলিপ্যাডে নামবেন মমতা বন্দ্যোপাধ্যায়।
প্রসঙ্গত, পুরীর আদলে দিঘায় জগন্নাথ মন্দির তৈরির পরিকল্পনা করেছে রাজ্যের মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। দীর্ঘদিন থেকে জোরকদমে চলছে কাজ। বিগত কয়েক বছরে ভিড়ের মাত্রা অনেকটাই বেড়েছে দিঘা-মন্দারমনিতে। সেখানে জগন্নাথ মন্দিরের উদ্বোধন হয়ে গেলে বাংলার পর্যটন মানচিত্রে দিঘা আরও বড় আকর্ষণ হয়ে উঠতে পারে। পুরীগামী পর্যটক ও পুণ্যার্থীদের দিঘামুখো করতেই এই সৈকতনগরীকে ঢেলে সাজাচ্ছে রাজ্য সরকার।
advertisement
advertisement
নবনির্মিত জগন্নাথ মন্দিরকে কেন্দ্র করে সংলগ্ন এলাকার সামগ্রিক উন্নয়নের কাজেও অনেকটাই জোর দেওয়া হচ্ছে। কয়েক বছর আগেই এই প্রকল্পের জন্য কয়েক’শো কোটি টাকা বরাদ্দও হয়ে যায়। তারপরেই হিডকোর তদারকিতে শুরু হয়ে গিয়েছিল সীমানা প্রাচীর নির্মাণের কাজ। বর্তমানে কাজ প্রায় শেষ পথে বলেই খবর। এগিয়ে আসছে উদ্বোধনের সময়েও। এদিকে ছাব্বিশেই আবার বিধানসভা নির্বাচন। তাই এই সময় মমতার দিঘা সফর বেশ খানিকটা তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Digha: দিঘায় আজ মুখ্যমন্ত্রী, ৩ দিনের সফরে সৈকত শহরে মমতা, দেখবেন জগন্নাথ মন্দিরের কাজ, জানুন পূর্ণ সফরসূচি
Next Article
advertisement
Farakka TMC MLA Manirul Islam: কংগ্রেসের থেকে ফরাক্কা ছিনিয়ে নিয়েছিলেন! সেই মণিরুলই এবার নির্দল প্রার্থী, তৃণমূলের পথের কাঁটা দলেরই বিধায়ক
কংগ্রেসের থেকে ফরাক্কা ছিনিয়ে নিয়েছিলেন! সেই মণিরুলই এবার নির্দল প্রার্থী, তৃণমূলের পথের কাঁটা দলেরই বিধায়ক
  • আগেই হুঁশিয়ারি দিয়েছিলেন৷ শেষ পর্যন্ত নির্দল প্রার্থী হিসেবেই মনোনয়ন জমা দিলেন ফরাক্কার তৃণমূল বিধায়ক মণিরুল ইসলাম৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement