advertisement

Darjeeling: দার্জিলিংয়ে বেড়াতে গিয়ে পর্যটকের মৃত্যু, কী কারণে ঘটল মর্মান্তিক ঘটনা? বিস্মিত সবাই!

Last Updated:

Darjeeling: মর্মান্তিক। পাহাড়ে বেড়াতে এসে মৃত্যুর কোলে ঢোলে পড়লেন এক বাঙালি পর্যটক। জানা গিয়েছে, মৃতের নাম দীপাঞ্জন সাহা (৫৮)।

বেড়াতে গিয়ে পর্যটকের মৃত্যু
বেড়াতে গিয়ে পর্যটকের মৃত্যু
দার্জিলিং : মর্মান্তিক। পাহাড়ে বেড়াতে এসে মৃত্যুর কোলে ঢোলে পড়লেন এক বাঙালি পর্যটক। জানা গিয়েছে, মৃতের নাম দীপাঞ্জন সাহা (৫৮)। হুগলির ভদ্রেশ্বর থেকে শুক্রবার নিজেদের গাড়িতেই পাহাড় বেড়াতে আসেন ওই ব্যক্তি। গত দু’দিন লামাহাটায় ছিলেন তিনি।
সূত্রের খবর, প্রথম দু’দিন লামাহাটায় থাকার পর আজ, রবিবার লামাহাটা থেকে দার্জিলিং বেড়াতে আসেন তিনি। কিন্তু এরপর লামাহাটা ফেরার পথে অসুস্থ বোধ করেন দীপাঞ্জন বাবু। চিকিৎসার জন্য তাঁকে রাতেই আনা হয় দার্জিলিং জেলা সদর হাসপাতালে। সেখানেই তাঁকে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন।
advertisement
advertisement
আগামিকাল সোমবার তাঁর ময়নাতদন্ত করা হবে। জিটিএর স্বাস্থ্য বিভাগের সভাসদ রাজেশ চৌহান জানান, জিটিএ থেকেই তাঁরা মৃতদেহ অ্যাম্বুলেন্সে করে শিলিগুড়ি পর্যন্ত পৌঁছে দেওয়া হবে। কী কারণে মৃত্যু, খতিয়ে দেখছেন চিকিৎসকেরা।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Darjeeling: দার্জিলিংয়ে বেড়াতে গিয়ে পর্যটকের মৃত্যু, কী কারণে ঘটল মর্মান্তিক ঘটনা? বিস্মিত সবাই!
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement