advertisement

DA Case in Calcutta High Court: 'বাদাম খাওয়ার টাকা দিয়েছেন নাকি!' ডিএ মামলায় বিদ্যুৎ সংস্থার কর্তাদের বেতন বন্ধের নির্দেশ কোর্টের

Last Updated:

DA Case in Calcutta High Court: অভিযোগ, ২০১৯ এবং ২০২০ সালের বকেয়া ডিএ-এর এক পঞ্চমাংশ কর্মীদের দেওয়ার কথা ছিল। কিন্তু তা না দিয়ে শুধু ২০১৯ সালের বকেয়ার এক পঞ্চমাংশ দেওয়া হয়েছে।

বড় নির্দেশ কলকাতা হাই কোর্টের
বড় নির্দেশ কলকাতা হাই কোর্টের
#কলকাতা: আদালতের নির্দেশ মতো রাজ্য বিদ্যুৎ সংস্থার কর্মীদের ডিএ না দেওয়ায় এবার বিদ্যুৎ সংস্থার সিএমডি এবং দুই জেনারেল ম্যানেজারের বেতন বন্ধের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। ১৫ জুলাই পর্যন্ত বেতন বন্ধ থাকবে বলে জানিয়েছে আদালত। এর মধ্যে নির্দেশ মতো টাকা দেওয়া হলে নির্দেশ প্রত্যাহার করা হবে।
অভিযোগ, ২০১৯ এবং ২০২০ সালের বকেয়া ডিএ-এর এক পঞ্চমাংশ কর্মীদের দেওয়ার কথা ছিল। কিন্তু তা না দিয়ে শুধু ২০১৯ সালের বকেয়ার এক পঞ্চমাংশ দেওয়া হয়েছে। ২০২০ সালের নতুন রোপা রুল অনুযায়ী, বকেয়া ডিএ হিসাব করে তার এক পঞ্চমাংশ দেওয়া হল না কেন, এদিন সেই প্রশ্ন তুলেছে আদালত। বিচাপতির রাজশেখর মান্থার মন্তব্য, ''বাদাম খাওয়ার টাকা দিয়েছেন নাকি?'' যতদিন নির্দেশ না মানা হচ্ছে আধিকারিকদের বেতন বন্ধ থাকবে।
advertisement
advertisement
জানা গিয়েছে, রাজ্য বিদ্যুৎ বন্টন সংস্থার এক কর্মী তাঁর বকেয়া ডিএ নিয়ে মামলা দায়ের করেছিলেন কলকাতা হাইকোর্টে। সেই মামলাতেই কলকাতা হাইকোর্ট এই বেনজির রায় দিয়েছে। শুক্রবার এই মামলার রায় প্রদান করার সময়ে বিচারপতি রাজশেখর মান্থা বলেন, ''২০১৯ এবং ২০২০ সালের বকেয়া ডিএ’র এক পঞ্চাংশ কর্মীদের দেওয়ার কথা ছিল। কিন্তু তা না দিয়ে শুধু ২০১৯ সালের বকেয়ার এক পঞ্চমাংশ দেওয়া হয়েছে। ২০২০ সালের নতুন রোপা রুল অনুযায়ী বকেয়া ডিএ হিসাব করে তার এক পঞ্চমাংশ দেওয়া হল না কেন? বাদাম খাওয়ার টাকা দিয়েছেন নাকি? যতদিন নির্দেশ না মানা হচ্ছে আধিকারিকদের বেতন বন্ধ থাকবে। ১৫ জুলাই পর্যন্ত বেতন বন্ধ থাকবে। নির্দেশ মত টাকা দেওয়া হলে নির্দেশ প্রত্যাহার করা হবে।''
advertisement
দেখা যাচ্ছে এই মামলা যিনি দায়ের করেছিলেন তিনি বিদ্যুৎ বন্টন সংস্থার কর্মী। ২ বছরের বকেয়া ডিএ’র এক পঞ্চমাংশ তাঁর পাওয়ার কথা ছিল। যার পরিমাণ ২ লাখ ৫০ হাজার টাকা। বদলে তিনি পেয়েছেন ১ লাখ ২৮ হাজার টাকা।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
DA Case in Calcutta High Court: 'বাদাম খাওয়ার টাকা দিয়েছেন নাকি!' ডিএ মামলায় বিদ্যুৎ সংস্থার কর্তাদের বেতন বন্ধের নির্দেশ কোর্টের
Next Article
advertisement
TMC Candidate List West Bengal Election 2026: তৃণমূলের প্রার্থী তালিকায় টলিউডের একঝাঁক মুখ, প্রাধান্য পেলেন পুরনোরাই
তৃণমূলের প্রার্থী তালিকায় টলিউডের একঝাঁক মুখ, প্রাধান্য পেলেন পুরনোরাই
  • প্রতিবার তৃণমূলের প্রার্থী তালিকায় বিনোদন জগতের মানুষের উজ্জ্বল উপস্থিতি থাকে

  • তবে এবার সেভাবে নতুন কোনও 'টলিউড ফেস' উঠে এল না

  • বিনোদন জগতের যাঁরা যাঁরা টিকিট পেলেন তাঁরা কে কে, জানুন?

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement