দক্ষিণ আন্দামান সাগরে ঘূর্ণাবর্ত, শনিবার বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় তৈরির সম্ভাবনা!
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
দক্ষিণ আন্দামান সাগরে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। এর প্রভাবে দক্ষিণ-পূর্ব ও পূর্ব মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির সম্ভাবনা বৃহস্পতিবার।
কলকাতা: শনিবার বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় তৈরির সম্ভাবনা। পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে এই ঘূর্ণিঝড় ২২ অক্টোবর তৈরি হতে পারে বলে আবহাওয়া দফতর সূত্রে খবর। দক্ষিণ আন্দামান সাগরে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। এর প্রভাবে দক্ষিণ-পূর্ব ও পূর্ব মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির সম্ভাবনা বৃহস্পতিবার।
নিম্নচাপটি পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে এগিয়ে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে সুস্পষ্ট নিম্নচাপ রূপে অবস্থান করবে শুক্রবার। সেখানেই ঘূর্ণিঝড় তৈরির প্রবল সম্ভাবনার কথা জানাচ্ছে মৌসম ভবন। তবে এই ঘূর্ণিঝড় থেকে সুপার সাইক্লোন হওয়ার সম্ভাবনা নেই বলে গতকাল, সোমবার আলিপুরে জানিয়েছেন আবহাওয়া দফতরের ডিরেক্টর জেনারেল মৃত্যুঞ্জয় মহাপাত্র।
advertisement
advertisement
মঙ্গলবার আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, সোমবার দক্ষিণ আন্দামান সাগর ও সংলগ্ন এলাকায় যে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, তা মঙ্গলবার সকাল ৮ টা ৩০ মিনিটে উত্তর আন্দামান সাগর ও সংলগ্ন এলাকায় অবস্থান করছে। যা আগামী ৪৮ ঘণ্টায় নিম্নচাপে পরিণত হতে পারে। দক্ষিণ-পূর্ব ও সংলগ্ন পূর্ব-মধ্য বঙ্গোসাগরে সেই নিম্নচাপ তৈরির সম্ভাবনা আছে।
Location :
First Published :
Oct 18, 2022 12:37 PM IST










