advertisement

Cyclone Asani Update: অশনি আতঙ্কে ইতি টানল হাওয়া অফিস, সমুদ্রেই বিলীন হবে শক্তিশালী ঘূর্ণিঝড়

Last Updated:

অশনি যে শেষ পর্যন্ত বঙ্গোপসাগরের উপরেই শক্তিক্ষয় করবে, সেই সম্ভাবনার কথা আগেই জানিয়েছিল হাওয়া অফিস৷

সমুদ্রেই শক্তিক্ষয় হবে অশনির৷
সমুদ্রেই শক্তিক্ষয় হবে অশনির৷
#কলকাতা: সমুদ্রেই বিলীন হয়ে যাচ্ছে অশনি৷ শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হলেও স্থলভাগে আছড়ে পড়ছে না সে৷ ফলে পশ্চিমবঙ্গ, ওড়িশা বা অন্ধ্র- ঘূর্ণিঝড়ের রোষ থেকে এবারের মতো রক্ষা পাচ্ছে তিন রাজ্যের উপকূলই৷ তবে অশনির প্রভাবে আগামী ৪৮ ঘণ্টা উপকূলবর্তী চার জেলায় ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর৷
অশনি যে শেষ পর্যন্ত বঙ্গোপসাগরের উপরেই শক্তিক্ষয় করবে, সেই সম্ভাবনার কথা আগেই জানিয়েছিল হাওয়া অফিস৷ আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় এ দিন জানিয়েছেন, আগামিকালই শক্তিশালী থেকে সাধারণ ঘূর্ণিঝড়ে পরিণত হবে অশনি৷ বৃহস্পতিবার আরও শক্তি ক্ষয় করে সেটি নিম্নচাপে পরিণত হবে৷
advertisement
advertisement
তবে অশনি আছড়ে পড়ার আশঙ্কা না থাকলেও এখন উত্তাল থাকবে সমুদ্র৷ তাই মৎস্যজীবীদের জন্য জারি করা সতর্কতা বজায় থাকছে৷ পর্যটকদেরও আগামী দু' দিন সমুদ্রে নামতে নিষেধ করেছে আবহাওয়া দফতর৷
হাওয়া অফিসের পূর্বাভাস, অশনি শক্তিক্ষয় করলেও আগামী বৃহস্পতিবার পর্যন্ত পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, দুই চব্বিশ পরগণা এবং নদিয়া জেলায় ভারী বৃষ্টিপাত হবে৷ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বাকি জেলাগুলিতেও বৃহস্পতিবার পর্যন্ত হাল্কা বৃষ্টি চলবে৷
advertisement
বৃহস্পতিবারের পর থেকে শনিবার পর্যন্ত উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচটি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে৷ এর মধ্যে কোচবিহার ও জলপাইগুড়িতে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর৷ ১২ তারিখের পর থেকে দক্ষিণ পশ্চিম বাতাস ফের সক্রিয় হবে৷ এর ফলে উত্তরবঙ্গ এবং উত্তর পূর্বের রাজ্যগুলিতে বৃষ্টির সম্ভাবনা থাকবে৷ তবে বৃহস্পতিবারের পর থেকে ধীরে ধীরে শুষ্ক হবে দক্ষিণবঙ্গের আবহাওয়া৷
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Cyclone Asani Update: অশনি আতঙ্কে ইতি টানল হাওয়া অফিস, সমুদ্রেই বিলীন হবে শক্তিশালী ঘূর্ণিঝড়
Next Article
advertisement
TMC: মুকুল রায়ের পর ফেলানি বসাক! রাইটার্স বিল্ডিংয়ে মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা, চিনুন তাঁকে
মুকুল রায়ের পর ফেলানি বসাক! মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা
  • নদিয়ার শান্তিপুরের আন্দোলনের অন্যতম মুখ ফেলানি বসাকের মৃত্যু।

  • ১৯৯৩ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আন্দোলনে অংশ নিয়েছিলেন।

  • ফেলানি বসাকের মেয়ের ধর্ষকদের শাস্তির দাবি আজও পূরণ হয়নি।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement