advertisement

Surya Kanta Mishra: করোনায় আক্রান্ত সূর্যকান্ত মিশ্র, রয়েছেন হোম আইসোলেশনে

Last Updated:

সিপিএম সূত্রে খবর, গত কয়েক দিন ধরেই করোনার কয়েকটি উপসর্গ দেখা দেয় সূর্যকান্ত মিশ্রের৷ চিকিৎসকের পরামর্শেই করোনা পরীক্ষা করান সিপিএম রাজ্য সম্পাদক (Surya Kanta Mishra)৷

করোনায় আক্রান্ত  সূর্যকান্ত মিশ্র৷
করোনায় আক্রান্ত সূর্যকান্ত মিশ্র৷
#কলকাতা: করোনায় আক্রান্ত সিপিএম রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র (Surya Kanta Mishra)৷ যদিও এখনও পর্যন্ত বাড়িতেই নিভৃতবাসে রয়েছেন তিনি৷ মৃদু উপসর্গ থাকলেও সিপিএম (CPIM) নেতার গুরুতর কোনও শারীরিক সমস্যা নেই বলেই দলীয় সূত্রে খবর৷
সিপিএম সূত্রে খবর, গত কয়েক দিন ধরেই করোনার কয়েকটি উপসর্গ দেখা দেয় সূর্যকান্ত মিশ্রের৷ চিকিৎসকের পরামর্শেই গত বৃহস্পতিবার করোনা পরীক্ষা করান সিপিএম রাজ্য সম্পাদক৷ গতকাল সেই রিপোর্ট এলে দেখা যায় করোনায় আক্রান্ত হয়েছেন সূর্যকান্ত বাবু৷
advertisement
advertisement
তবে শারীরিক বিশেষ কোনও সমস্যা না থাকায় কড়েয়ার ফ্ল্যাটেই হোম আইসোলেশনে রয়েছেন সিপিএম নেতা৷  করোনা পরীক্ষার যে রিপোর্ট এসেছে, তাতে খুব একটা গুরুতর সমস্যার ঝুঁকি নেই বলে আপাতত সূর্যকান্ত বাবুর হাসপাতালে ভর্তি হওয়ার প্রয়োজন নেই বলেই মনে করছেন চিকিৎসকরা৷
এই মুহূর্তে দিল্লিতে সিপিএম পলিটব্যুরোর বৈঠক চলছে৷ করোনার উপসর্গ থাকায় সতর্কতামূলক ব্যবস্থা হিসেবেই সেই বৈঠকে যোগ দেননি সূর্যকান্ত বাবু৷ আপাতত দলের চিকিৎসকরাই সূর্যকান্ত মিশ্রের শারীরিক পরিস্থিতির উপরে নজর রাখছেন৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Surya Kanta Mishra: করোনায় আক্রান্ত সূর্যকান্ত মিশ্র, রয়েছেন হোম আইসোলেশনে
Next Article
advertisement
Farakka TMC MLA Manirul Islam: কংগ্রেসের থেকে ফরাক্কা ছিনিয়ে নিয়েছিলেন! সেই মণিরুলই এবার নির্দল প্রার্থী, তৃণমূলের পথের কাঁটা দলেরই বিধায়ক
কংগ্রেসের থেকে ফরাক্কা ছিনিয়ে নিয়েছিলেন! সেই মণিরুলই এবার নির্দল প্রার্থী, তৃণমূলের পথের কাঁটা দলেরই বিধায়ক
  • আগেই হুঁশিয়ারি দিয়েছিলেন৷ শেষ পর্যন্ত নির্দল প্রার্থী হিসেবেই মনোনয়ন জমা দিলেন ফরাক্কার তৃণমূল বিধায়ক মণিরুল ইসলাম৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement