advertisement

চলছিল জ্যোতি বসু ফাউন্ডেশনের অর্থ সংগ্রহের কাজ, তৃণমূলের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ CPIM-এর!

Last Updated:

Cpim: সিপিএমের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা অনুমতি না নিয়েই এই পথসভাটি করছিলেন। পুলিশ এসে যখন বলে, তখন তারা সভাটি বন্ধ করে দেন।

তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ সিপিএম-এর
তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ সিপিএম-এর
#কলকাতা: জ্যোতি বসু ফাউন্ডেশনের অর্থ সংগ্রহ করতে গেলে হেনস্তার শিকার সিপিএম কর্মী। ঘটনাটি ঘটে বৈশাখী বাজারের কাছে। অভিযোগ রবিবার সকালে রাজারহাট নিউটাউনের জ্যোতি বসু ফাউন্ডেশনের জন্য যে ভবন তৈরি হবে, তার জন্য সিপিআইএম-এর পক্ষ থেকে অর্থ সংগ্রহ অভিযান ও পথসভা চলছিল।
সেই সময় বিধান নগর পৌর নিগমের ৩০ নম্বর ওয়ার্ডের পৌর মাতা ও বিধাননগরের ডেপুটি মেয়র অনিতা মণ্ডলের অনুগামীরা সভা করার পারমিশন দেখতে চান এবং জোরপূর্বক অর্থ সংগ্রহ অভিযান এবং সভাটি বন্ধ করে দেন। এমনই দাবি করা হয়েছে সিপিআইএম-এর পক্ষ থেকে। তৃণমূল কংগ্রেস কর্মীরাই উদ্যোগী হয়ে বিধান নগর পূর্ব থানায় খবর দেয় এবং পুলিশের সঙ্গে যৌথভাবে তারা সিপিআইএম-এর পথসভা বন্ধ করার জন্য বলেন বলে অভিযোগ।
advertisement
advertisement
প্রশ্ন হচ্ছে যদি কোথাও বেনিয়াম হয়ে থাকে সেই ক্ষেত্রে প্রশাসনের বিষয়টি নজরে আনার কথা। কিন্তু তৃণমূল কর্মীরা নিজেরাই দায়িত্ব কেন নিতে গেলেন, তা নিয়ে প্রশ্ন উঠছে। আরও অভিযোগ, সেই সময় সিপিআইএম-এর রাজ্য কমিটির সদস্য সোমনাথ ভট্টাচার্য তাঁর বক্তৃতা রাখছিলেন এবং তাঁকেও হেনস্থা করা হয়।
advertisement
যদিও সিপিএমের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা অনুমতি না নিয়েই এই পথসভাটি করছিলেন। পুলিশ এসে যখন বলে, তখন তারা সভাটি বন্ধ করে দেন।
---অনুপ চক্রবর্তী
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
চলছিল জ্যোতি বসু ফাউন্ডেশনের অর্থ সংগ্রহের কাজ, তৃণমূলের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ CPIM-এর!
Next Article
advertisement
‘যা কিছু ওদের বাকি আছে, তা এখনও ধ্বংস করা শুরুই করিনি...!’ ইরানকে ফের হুঁশিয়ারি ট্রাম্পের
‘যা কিছু ওদের বাকি আছে, তা এখনও ধ্বংস করা শুরুই করিনি...!’ ইরানকে ফের হুঁশিয়ারি ট্রাম্পের
  • ‘যা কিছু ওদের বাকি আছে, তা এখনও ধ্বংস করা শুরুই করিনি...!’

  • ইরানকে ফের হুঁশিয়ারি ট্রাম্পের

  • আবার তেহরানকে বার্তা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement