advertisement

New Town: আগুনে জ্বলছে সারা শরীর, রাস্তায় বেরিয়ে এলেন দম্পতি, নিউ টাউনে হতভম্ব স্থানীয়রা

Last Updated:

বুধবার বিকেলে এমনই শিউরে ওঠার মতো দৃশ্যের সাক্ষী থাকল নিউ টাউনের ইকো পার্ক থানার অন্তর্গত ঘূণি এলাকা (New Town)৷

দুই সন্তানকে নিয়ে আত্মঘাতী মা৷  প্রতীকী ছবি৷
দুই সন্তানকে নিয়ে আত্মঘাতী মা৷ প্রতীকী ছবি৷
#কলকাতা: বুধবার বিকেল পাঁচটা৷ নিউ টাউনের (New Town) ঘূণি এলাকায় হঠাৎই এক মহিলার আর্তনাদে চমকে উঠলেন পথচলতি মানুষ এবং স্থানীয় বাসিন্দারা৷ মহিলার পিছন পিছনই বাড়ি থেকে বেরিয়ে আসেন এক ব্যক্তি৷ প্রথমে দু' জনকে দেখে কার্যত হতভম্ব হয়ে গিয়েছিলেন প্রত্যক্ষদর্শীরা৷ কারণ দু' জনের শরীরেই তখন দাউ দাউ করে আগুন জ্বলছে!
বুধবার বিকেলে এমনই শিউরে ওঠার মতো দৃশ্যের সাক্ষী থাকল নিউ টাউনের ইকো পার্ক থানার অন্তর্গত ঘূণি এলাকা৷ অগ্নিদগ্ধ দু' জন স্থানীয় বাসিন্দা এক দম্পতি৷ স্থানীয়রাই আগুন নিভিয়ে দু' জনকে আরজি কর হাসপাতালে নিয়ে যান৷ আশঙ্কাজনক অবস্থায় সেখানেই ওই দম্পতির চিকিৎসা চলছে৷
advertisement
advertisement
জানা গিয়েছে, অগ্নিদগ্ধ দম্পতির নাম শাকিলা সুলতানা এবং তাঁর স্বামী গোলাম মোর্তাজা৷ ঘূণি এলাকার একটি বহুতলের তিন তলায় গত চার বছর ধরে ভাড়া থাকতেন তাঁরা৷ স্থানীয়রা জানিয়েছেন, এ দিন বিকেলে বাড়িতে রান্না করছিলেন শাকিলা৷ তখনই কোনওভাবে তাঁর গায়ে আগুন ধরে যায়৷
advertisement
স্ত্রীকে বাঁচাতে গেলে স্বামীর শরীরেও আগুন ছড়িয়ে পড়ে৷ প্রাণে বাঁচতে দু' জনেই রাস্তায় বেরিয়ে আসেন৷ ঘটনার আকস্মিকতায় প্রথমে স্থানীয় বাসিন্দারাও কী করবেন বুঝে উঠতে পারছিলেন না৷ পরে তাঁরাই আগুন নিভিয়ে দম্পতিকে হাসপাতালে নিয়ে যান৷ খবর দেওয়া হয় পুলিশে৷
হাসপাতাল সূত্রে খবর, ওই দম্পতির অবস্থা আশঙ্কাজনক৷ তাঁদের শরীরের বেশির ভাগ অংশই পুড়ে গিয়েছে৷
advertisement
Anup Chakraborty
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
New Town: আগুনে জ্বলছে সারা শরীর, রাস্তায় বেরিয়ে এলেন দম্পতি, নিউ টাউনে হতভম্ব স্থানীয়রা
Next Article
advertisement
Mamata Banerjee: ‘অভিষেকের মা এসে বলল ‘দিদি, দিদি! ৫০০ টাকা দেবে...’ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প শুরুর 'আইডিয়া' জানালেন মমতা! ভোট প্রচারে মুগ্ধ মহিলারা
‘অভিষেকের মা এসে বলল ‘দিদি, দিদি! ৫০০ টাকা দেবে...’ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প শুরুর 'আইডিয়া' জানালেন মমতা!
  • বুধবার তিন জায়গা থেকে নির্বাচনী প্রচার করলেন মমতা বন্দ্যোপাধ্যায়

  • তৃণমূল নেত্রী জানালেন কীভাবে লক্ষ্মীর ভান্ডার চালু করার কথা তাঁর মাথায

  • বিজেপিকে ফের এসআইআর নিয়ে তোপ দাগলেন মমতা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement