advertisement

Zomato delivery person accident: মর্মান্তিক ! মদ্যপ পুলিশের গাড়ির ধাক্কায় মৃত্যু হল খাবার ডেলিভারি সংস্থার কর্মীর

Last Updated:

Zomato delivery person accident: ওই পুলিশকর্মীর বিরুদ্ধে অভিযোগ, তিনি মত্ত অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন ৷ খাবার ডেলিভারি সংস্থার কর্মীর গাড়িতে ধাক্কা মারে পুলিশকর্মীর গাড়ি ৷

Representational Image
Representational Image
নয়াদিল্লি: রাজধানীতে দুর্ঘটনায় প্রাণ হারালেন এক জোম্যাটো (Zomato) ডেলিভারি কর্মী ৷ ওই বেসরকারি খাবার ডেলিভারি সংস্থার কর্মীর বাইকে ধাক্কা মারে একটি পুলিশের গাড়ি ৷ তারপরেই ছিটকে পড়ে প্রাণ হারান জোম্যাটো ডেলিভারি কর্মী ৷ অভিযুক্ত কনস্টেবলকে আটক করা হয়েছে (Zomato delivery person dies after being hit by drunk cop's car in Delhi) ৷
ওই পুলিশকর্মীর বিরুদ্ধে অভিযোগ, তিনি মত্ত অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন ৷ খাবার ডেলিভারি সংস্থার কর্মীর গাড়িতে ধাক্কা মারে পুলিশকর্মীর গাড়ি ৷ হাসপাতালে নিয়ে গিয়েও কোনও লাভ হয়নি ৷ প্রাণ হারান ওই ডেলিভারি কর্মী ৷
দুর্ঘটনায় মৃত্যু হওয়া ওই ডেলিভারি সংস্থার কর্মীর নাম সলিল ত্রিপাঠী (Salil Tripathi) ৷ পরিবারের একমাত্র উপার্জনকারী তিনিই ৷ গত বছর কোভিডে মৃত্যু হয় সলিলের বাবার ৷ আর এবার ছেলেকে হারিয়ে প্রচণ্ড ভেঙে পড়েছে তাঁর পরিবার ৷
advertisement
advertisement
পুলিশ জানিয়েছে, ঘটনাটি ঘটেছে দিল্লির রোহিণী এলাকায় ৷ এক পুলিশ কনস্টেবল মদ্যপান করে গাড়ি চালাচ্ছিলেন ৷ তার গাড়ি গিয়ে ধাক্কা মারে ডেলিভারি সংস্থার কর্মীর বাইককে ৷ অভিযুক্ত পুলিশকর্মীর নাম মহেন্দ্র বলে জানা গিয়েছে ৷ তাকে গ্রেফতার করা হয়েছে ৷
advertisement
অভিযুক্ত পুলিশকর্মী বেপরোয়াভাবেই গাড়ি চালাচ্ছিলেন বলে জানা গিয়েছে ৷ প্রত্যক্ষদর্শীদের কাছ থেকেই ঘটনার বিবরণ জানা যায় ৷ সোজা গিয়ে কনস্টেবলের গাড়ি ধাক্কা মারে সলিলের বাইককে ৷ মৃত্যু হয় তাঁর ৷ ডেলিভারি সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, সংস্থার মৃত কর্মীর পরিবারকে সবরকম সাহায্য করা হবে ৷ এই ঘটনা অত্যন্ত দুঃখজনক ৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Zomato delivery person accident: মর্মান্তিক ! মদ্যপ পুলিশের গাড়ির ধাক্কায় মৃত্যু হল খাবার ডেলিভারি সংস্থার কর্মীর
Next Article
advertisement
AI Cheating in Madhyamik: এআই অ্যাপে প্রশ্ন ফেলে মাধ্যমিকে টুকলি! বর্ধমানে ৩ পরীক্ষার্থীর কীর্তিতে হতবাক পর্ষদ কর্তারা
AI অ্যাপে প্রশ্ন ফেলে মাধ্যমিকে টুকলি!বর্ধমানে ৩ পরীক্ষার্থীর কীর্তিতে হতবাক পর্ষদ কর্তারা
  • আর্টিফিশিয়াল ইন্টেলিজ্যান্স অথবা এআই ব্যবহার করে মাধ্যমিক পরীক্ষায় টুকলি করছে পরীক্ষার্থীরা! এমনই ঘটনা ঘটেছে পূর্ব বর্ধমানের তিনটি পরীক্ষাকেন্দ্রে। ওই তিন পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল করা হয়েছে। পাশাপাশি তাদের বিরুদ্ধে পুলিশে এফআইআর করা হয়েছে। টুকলির এই অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার দেখে স্তম্ভিত শিক্ষা দফতরের আধিকারিকরা।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement