advertisement

East Medinipur News: নতুন রাস্তার আনন্দ দু'দিনও টিকল না, হাত দিলেই উঠে আসছে পিচের চাঙড়! আবার নির্মাণের নির্দেশ প্রশাসনের

Last Updated:

East Medinipur News: দীর্ঘদিনের বেহাল রাস্তার সংস্কার চলছিল। তৈরি হচ্ছিল ঝাঁ চকচকে রাস্তা। কিন্তু আনন্দ দুদিনের বেশি টিকল না। নতুন রাস্তয় উঠে আসছে পিচের আস্তরণ। নতুন করে নির্মানের নির্দেশ প্রশাসনের।

+
হাত

হাত দিয়ে টানলেই উঠে আসছে পিচ 

তমলুক, সৈকত শী: তৈরি হচ্ছিল ঝকঝকে পিচের রাস্তা। হাসি ফুটেছিল মানুষের মনে। কারণ প্রধানমন্ত্রীর গ্রামীন সড়ক যোজনা রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল ছিল। বহু অপেক্ষার পর শুরু হয়েছিল রাস্তা মেরামতের কাজ। প্রায় নতুন করে তৈরি হচ্ছিল রাস্তা। সবকিছু ঠিকঠাক ছিল। কিন্তু বিপত্তি রাস্তা পিচ মাড়ানোর পরেই। কারণ পিচ মাড়ানোর দুদিন পর থেকেই হাত দিয়ে টানলেই উঠে আসছে পিচের চাঙ্গড়! তারপরেই রীতিমত ক্ষোভ সাধারণ মানুষের মনে। এর আগে রাজ্যের অন্যান্য জায়গায় এভাবে রাস্তার কাজ ভাইরাল হয়ে উঠছিল।
আর সেটাই কার্যত হয়ে দাঁড়াল পূর্ব মেদিনীপুর জেলার তমলুক ব্লকের নিকাশি বাজার থেকে রাধামনি বাজার পর্যন্ত রাস্তার কাজে। তমলুক ব্লকের পদমপুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের নিকাশি বাজার থেকে বিষ্ণুবাড় ২ গ্রাম পঞ্চায়েতের হিরাপুর পর্যন্ত প্রধানমন্ত্রীর গ্রাম সড়ক যোজনা রাস্তা নতুনভাবে সংস্কারের কাজ শুরু হয়েছিল। জেলা পরিষদের তত্ত্বাবধানে এই কাজ শুরু করে একটি ঠিকাদারি সংস্থা। শেষ কয়েক মাস ধরেই চলছে রাস্তা নতুনভাবে সংস্কারের কাজ। নতুনভাবে রাস্তা সংস্কারের প্রায় শেষ পর্যায়ে শুরু হয়েছিল রাস্তার উপরিভাগ পিচ দিয়ে মাড়ানোর কাজ। কিন্তু এই কাজ শুরু হওয়ার দুদিন পরেই দেখা গেল বিপত্তি। সাধারণ মানুষ হাত দিয়ে টানলেই উঠে আসছে রাস্তার পিচের চাঙ্গড়। আর তা নিয়ে সাধারণ মানুষের মনে ক্ষোভ তৈরি হয়। অভিযোগ যায় প্রশাসনে।
advertisement
advertisement
এ বিষয়ে নিকাশি বাজার এলাকার এক বাসিন্দা খোকন দাস জানান, “দীর্ঘদিন ধরে এই রাস্তা বেহাল ছিল। দুর্গা পুজোর পর থেকে নতুনভাবে সংস্কারের কাজ শুরু হয়েছিল। কাজের শেষ পর্যায়ে রাস্তায় পিচের কাজ ও শুরু হয়েছে। কিন্তু আমরা যখন দুদিন পরে পিচে রাস্তায় হাত দিয়ে টান দিতেই দেখা যায় পিচের চাঙ্গড় উঠে আসছে। আমরা প্রশাসনকে জানিয়েছি।” প্রশাসনকে অভিযোগ জানানোর পরেই রীতিমত কড়া নির্দেশ দিল জেলা প্রশাসন। এ বিষয়ে অতিরিক্ত জেলাশাসক জেলা পরিষদ মানস কুমার মণ্ডল জানিয়েছেন, “আমরা ওই রাস্তার বিষয়ে অভিযোগ পেয়েছিলাম।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
তিনি আরও বলেন, সেই ভিত্তিতে ওই রাস্তায় যতটা পিচ মাড়ানোর কাজ হয়েছিল পুরোটাই তুলে ফেলে নতুন করে আবার পিচের কাজ করতে বলা হয়েছে সংশ্লিষ্ট ঠিকাদার সংস্থাকে।” জেলা প্রশাসন এক কথায় কড়া নির্দেশ দিয়েছে সংশ্লিষ্ট ঠিকাদার সংস্থাকে। যাতে তৈরি হওয়া রাস্তায় পিচের আস্তরণ সরিয়ে, নতুন করে পিচের আস্তরণ দেওয়া যায়। জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, জেলা পরিষদের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ওই জায়গার রাস্তা পরিদর্শনে যাবেন। স্থানীয় গ্রাম পঞ্চায়েত দফতরের সঙ্গে কথা বলবেন। সবমিলিয়ে জেলা প্রশাসন উন্নয়নমূলক কাজে অভিযোগ উঠলেই কড়া হাতে মোকাবিলা করতে প্রস্তুত বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
East Medinipur News: নতুন রাস্তার আনন্দ দু'দিনও টিকল না, হাত দিলেই উঠে আসছে পিচের চাঙড়! আবার নির্মাণের নির্দেশ প্রশাসনের
Next Article
advertisement
West Bengal Weather Update: বৃষ্টির সম্ভাবনা কমবে দক্ষিণবঙ্গে, উত্তরে চলবে বৃষ্টি, তাপমাত্রাও বাড়বে
বৃষ্টির সম্ভাবনা কমবে দক্ষিণবঙ্গে, উত্তরে চলবে বৃষ্টি, তাপমাত্রাও বাড়বে
  • বৃষ্টির সম্ভাবনা কমবে দক্ষিণবঙ্গে

  • উত্তরবঙ্গের পাঁচ জেলায় ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের সতর্কতা

  • তাপমাত্রাও বাড়বে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement