advertisement

Councillor Sudarshana Mukherjee:গত বছরের পর এ'বছর ফের...৬৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুদর্শনা মুখোপাধ্যায়ের বাড়ি দুষ্কৃতী হামলা

Last Updated:

দিন ছয়েক আগেই গুলি চলেছিল দক্ষিণ কলকাতার কসবায়। সেবার লক্ষ্য ছিল কলকাতা পুরসভার ১০৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুশান্ত ঘোষ। বরাতজোড়ে বেঁচে যান সুশান্ত। বৃহস্পতিবার ফের টার্গেট কাউন্সিলর

News18
News18
কলকাতা: দিন ছয়েক আগেই হামলা চলেছিল দক্ষিণ কলকাতার কসবায়। সেবার লক্ষ্য ছিল কলকাতা পুরসভার ১০৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুশান্ত ঘোষ। বরাতজোড়ে বেঁচে যান সুশান্ত। বৃহস্পতিবার ফের টার্গেট কাউন্সিলর। কলকাতা পুরসভার ৬৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুদর্শনা মুখোপাধ্যায়ের বালিগঞ্জ প্লেসের বাড়িতে হানা দিল দুষ্কৃতী দল। পুলিশ গোটা ঘটনার তদন্ত করছে। তবে, এই প্রথম নয়। গতবছরও দুষ্কৃতী হামলা চালিয়েছিল সুদর্শনার বাড়িতে।  কাউন্সিলরের বালিগঞ্জ প্লেস এলাকায় বাড়ির বাথরুমের জানালার কাচ খুলে বাড়িতে ঢুকে আলমারি-সহ গোটা বাড়ি লণ্ডভণ্ড করে। তছনছ করে ঘরের সামগ্রী। সোনার অলঙ্কার, নগদ টাকা-সহ বিভিন্ন সামগ্রী নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীর দল। চুরি করে বাথরুম-রান্নাঘরের কলও, ফলে গোটা বাড়ি জলে ভরে যায়।
advertisement
অন্যদিকে, গত সপ্তাহে দক্ষিণ কলকাতার কসবায় গুলি করে খুনের চেষ্টা করা হয় কলকাতা পুরসভার ১০৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুশান্ত ঘোষকে। সেই সময় বাড়ির সামনে রাস্তার পাশে বসে ছিলেন তিনি। স্কুটারে করে দু’জন এসে রাস্তার পাশে দাঁড়ান। তার পর এক জন স্কুটার থেকে নেমে তাঁকে লক্ষ্য করে পর পর দু’বার গুলি চালানোর চেষ্টা করেন। কিন্তু বন্দুক কাজ করেনি। গুলি বার না হওয়ায় স্কুটারে চেপে পালানোর চেষ্টা করেন অভিযুক্তেরা। সুশান্ত এবং তাঁর এক সঙ্গী তাড়া করেন তাঁদের। ঘটনাস্থল থেকেই এক জনকে আটক করা হয়।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Councillor Sudarshana Mukherjee:গত বছরের পর এ'বছর ফের...৬৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুদর্শনা মুখোপাধ্যায়ের বাড়ি দুষ্কৃতী হামলা
Next Article
advertisement
Actor Piyush Mishra on Alcoholism: "মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
"মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
  • মদ্যপানের ফলে অভিনেতার ব্যক্তিগত ও পেশাগত জীবন গভীরভাবে প্রভাবিত হয়

  • পীযূষ মিশ্র মদের আসক্তিকে একটি “মারাত্মক রোগ” হিসেবে বর্ণনা করেছেন

  • তবে তিনি কখনও মদ্যপান করে অভিনয় করিনি, কিংবা মাতাল হয়ে শুটিং সেটেও যাননি

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement