advertisement

পৌরভোটে ১৬টি ওয়ার্ডের প্রার্থী তালিকা প্রকাশ করল কংগ্রেস

Last Updated:

পৌরভোটে ১৬টি ওয়ার্ডের প্রার্থী তালিকা প্রকাশ করল কংগ্রেস।

#কলকাতা: পৌরভোটে ১৬টি ওয়ার্ডের প্রার্থী তালিকা প্রকাশ করল কংগ্রেস। এদিন কংগ্রেসের দলীয় কার্য্যালয়ে সাংবাদিক সম্মেলন করে তালিকা প্রকাশ করেন জেলা কংগ্রেস সভাপতি মোহিত সেনগুপ্ত। সাংবাদিক সম্মেলনে মোহিত বাবু বলেন, বামেদের সাথে আসন সমঝোতা করে রায়গঞ্জ পৌরভোটে ২৭ টি ওয়ার্ডের মধ্যে ১৮ টি ওয়ার্ডে কংগ্রেস প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বাকি ৯টি ওয়ার্ডে বাম প্রার্থীদের হয়ে লড়াই করবে কংগ্রেস। এদিন ১৮ টি ওয়ার্ডের মধ্যে ১৬ টি ওয়ার্ডের প্রার্থী তালিকা প্রকাশ করেন মোহিত বাবু।
পৌরভোটে বাম-কংগ্রেস একই সাথে প্রচার করবে বলেও জানান মোহিত বাবু। তিনি বলেন, বামেদের সাথে আমাদের আসন সমঝোতার পাশাপাশি দুই দলের কর্মী সমর্থকদের নিয়ে ওয়ার্ড নির্বাচনী কমিটি গঠন করে প্রচার চালানোর বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
যদিও কংগ্রেসের সাথে জোট করে পৌরসভার ভোটে লড়াইয়ের প্রসঙ্গ এড়িয়ে বামেদের দাবি,
advertisement
নীতিগত ভাবে তৃণমূল ও বিজেপির বিরুদ্ধে আমরা। তাই বিরোধী ভোট যাতে ভাগ না হয় তারজন্য আমরা তৃণমূল ও বিজেপি বিরোধী সমস্ত ধর্মনিরপেক্ষ শক্তিকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধ ভাবে নির্বাচনে লড়াই করব বলে সিদ্ধান্ত নিয়েছি।
advertisement
একনজরে ১৬ টি ওয়ার্ডে প্রার্থী তালিকাঃ
২ নম্বর ওয়ার্ড - তনুশ্রী দাস পোদ্দার।
৩ নম্বর ওয়ার্ড - আলপনা পাল।
৪ নম্বর ওয়ার্ড - আদেশ মাহাতো।
৭ নম্বর ওয়ার্ড - বিপ্লব ঘোষ।
১০নম্বর ওয়ার্ড - শুভাশিষ দে।
১৪ নম্বর ওয়ার্ড- অনিরুদ্ধ সাহা
১৫ নম্বর ওয়ার্ড- শিগার দাস।
১৮ নম্বর ওয়ার্ড- দীনদয়াল কল্যাণী।
advertisement
১৯ নম্বর ওয়ার্ড- বিমল জ্যোতি সিনহা।
২০ নম্বর ওয়ার্ড- চঞ্চল জমাদার।
২১ নম্বর ওয়ার্ড- শর্বানী মজুমদার।
২৩ নম্বর ওয়ার্ড- সন্দিপ বিশ্বাস।
২৪ নম্বর ওয়ার্ড- মৌসুমি দাস।
২৫ নম্বর ওয়ার্ড- অসীম অধিকারি।
২৬ নম্বর ওয়ার্ড- মোহিত সেনগুপ্ত।
২৭ নম্বর ওয়ার্ড- পবিত্র চন্দ।
১৩ নম্বর ও ১৭ নম্বর ওয়ার্ডের প্রার্থীদের নাম আগামী কিছুদিনের মধ্যেই ঘোষণা করা হবে বলে জানিয়েছেন জেলা কংগ্রেস সভাপতি।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
পৌরভোটে ১৬টি ওয়ার্ডের প্রার্থী তালিকা প্রকাশ করল কংগ্রেস
Next Article
advertisement
Mamata Banerjee-Abhishek Banerjee Meeting: কারা যাচ্ছেন রাজ্যসভায়? দেড় ঘণ্টারও বেশি সময় কালীঘাটের বাড়িতে মমতা-অভিষেক বৈঠকে আলোচনা
কারা যাচ্ছেন রাজ্যসভায়? দেড় ঘণ্টারও বেশি সময় কালীঘাটের বাড়িতে মমতা-অভিষেক বৈঠকে আলোচনা
  • দুপুর তিনটের পর থেকে এই বৈঠক হয় কালীঘাটের বাড়িতে

  • বিধানসভা ভোটের প্রার্থী তালিকা নিয়ে প্রাথমিকভাবে আলোচনা হয়েছে, সূত্রের খবর

  • পাশাপাশি রাজ্যসভা ভোটের প্রাথী নিয়েও আলোচনা বলেই সূত্রের খবর

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement