advertisement

টানা তিনদিন না ঘুমিয়ে কাজ করছি, এখন রাজনীতি করতে হলে মাথা কেটে নিন, গুলি করুন আমায়: মুখ্যমন্ত্রী

Last Updated:

বিরোধীদের তির্যক মন্তব্যে বিব্রত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এমন বিপর্যয়ের পরিস্থিতিতে রাজনীতি বরদাস্ত করতে না পেরে ক্ষোভ উগরে দেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷

#কলকাতা: আমফানের দাপটে ছারখার রাজ্য ৷ ৭২ ঘণ্টারও বেশি সময় কেটে গিয়েছে ৷ ধ্বংস লীলা চালিয়ে বিদায় নিয়েছে আমফান ৷ ধ্বংসস্তূপে পরিণত হওয়া বাংলার জেলাগুলি এখনও গুণে চলেছে শুধুই ক্ষয়ক্ষতির খতিয়ান ৷ ভয়ঙ্কর দুর্যোগে সম্পূর্ণ তছনছ হয়ে যাওয়া রাজ্যকে স্বাভাবিক করতে ঘুম নাওয়া খাওয়া ভুলে কাজ করে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সরকারের দফতরের সমস্ত কর্মীরা ৷ সকলের একটাই লক্ষ্য, ধ্বংসস্তূপে পরিণত হওয়া রাজ্যকে যত তাড়াতাড়ি সম্ভব স্বাভাবিক জনজীবন ও পরিষেবা ফিরিয়ে দেওয়া ৷ এর মধ্যে বিরোধীদের তির্যক মন্তব্যে বিব্রত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এমন বিপর্যয়ের পরিস্থিতিতে রাজনীতি বরদাস্ত করতে না পেরে ক্ষোভ উগরে দেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷
শনিবার নবান্নে দাঁড়িয়ে সাংবাদিক বৈঠকে এমন পরিস্থিতিতে শাসক-বিরোধীদের রাজনীতি নিয়ে রাগ চেপে রাখতে না পেরে বলেন, ‘করোনা, পরিযায়ী শ্রমিক তার মধ্যে আমফান ৷ ১৯৩৭ সালের এমন ভয়ানক ঘূর্ণিঝড় প্রথম দেখছে বাংলা ৷ ধ্বংসস্তূপ থেকে জীবনে ফিরিয়ে দিতে গত বুধবার থেকে আমরা নিরন্তর কাজ করে চলেছি ৷ আমি ও আমার টিম কেউ তিনদিন ঘুমোয়নি ৷ দিন রাত কাজই করে চলেছি ৷ এমন পরিস্থিতিতে দয়া করে রাজনীতি করবেন না ৷ ’ এখানেই শেষ নয়, বিরোধীদের উদ্দেশে কখনও অনুরোধ তো কখনও উষ্মা প্রকাশ ৷ বিরোধীদের উদ্দেশে মুখ্যমন্ত্রীর বার্তা, এখন কদিন রাজনীতি না হয় বন্ধ রাখুন ৷ ভোট আসলে যত খুশি আমার বিরুদ্ধে রাজনীতি করবেন ৷ এখন ক্ষান্ত হন ৷ উস্কানি দেবেন না ৷ এই পরিস্থিতিতেও রাজনীতি করতে হলে কাজ করতে না দিতে হলে বরং আমাকে গুলি করুন, নইলে আমার মাথা কেটে নিন ৷’ ২০০৯-এর কথা মনে করিয়ে দিতে বিরোধীদের তিনি বলেন, আয়লার সময়ে আমরা রাজ্য সরকারের সহযোগিতা করেছিলাম,রাজনীতি করিনি ৷ এখন আপনারাও দয়া করে তা করবেন না ৷
advertisement
এদিন মুখ্যমন্ত্রী কাকদ্বীপের ক্ষতিগ্রস্থ এলাকা ঘুরে দেখেন৷ দুই ২৪ পরগণা সহ কলকাতা আমফানের দাপটে সম্পূর্ণ বিধ্বস্ত ৷ জায়গায় জায়গায় গাছ উপড়ে গিয়েছে ৷ ধ্বংস লক্ষাধিক বাড়ি ৷ নষ্ট মাঠের লক্ষ লক্ষ টাকার ফসল ৷ গ্রামাঞ্চলে তো দূরে খাস কলকাতা শহরেই বহু এলাকায় এখনও বিদ্যুত সংযোগ ফেরেনি ৷ আমফানে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে দক্ষিণ ২৪ পরগনা৷ মুখ্যমন্ত্রী জানিয়েছেন, শুধুমাত্র দক্ষিণ চব্বিশ পরগণা জেলাতেই ১০ লক্ষ বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে৷ ক্ষতিগ্রস্ত প্রায় ৭৬ লক্ষ মানুষ৷ উপড়ে গিয়েছে ৪১ হাজারের বেশি বিদ্যুতের খুঁটি৷ ৫৬টি নদীবাঁধও ক্ষতিগ্রস্ত হয়েছে৷ তার উপরে, আরও ৩২টি নদী বাঁধে ফাটল ধরেছে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী৷ জেলার ৩.২ লক্ষ মৎস্যজীবীও আমফানের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত হয়েছেন৷
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
টানা তিনদিন না ঘুমিয়ে কাজ করছি, এখন রাজনীতি করতে হলে মাথা কেটে নিন, গুলি করুন আমায়: মুখ্যমন্ত্রী
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement