advertisement

Civic volunteer arrested: পুলিশের ইউনিফর্ম পরে তোলাবাজি! সিভিক ভলান্টিয়ারকে কড়া শাস্তি...জানুন কী করল লালবাজার

Last Updated:

পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত নীরজ সিং, প্রগতি ময়দান থানায় সিভিক ভলান্টিয়ার হিসেবে কর্মরত ছিলেন৷ মত্ত অবস্থায় গত বৃহস্পতিবার তিনি কনস্টেবলের পোশাক পরে সাধারণ মানুষকে ভয় দেখিয়ে টাকা আদায়ের চেষ্টা করছিলেন।

News18
News18
কলকাতা: রাত বাড়লেই পুলিশের ইউনিফর্ম পরে করছিলেন তোলাবাজি৷ অভিযোগ সামনে আসা মাত্রই কলকাতার কসবা এলাকা থেকে এক সিভিক ভলান্টিয়ারকে গ্রেফতার করে পুলিশ৷
ঘটনাটি ঘটে বৃহস্পতিবার রাতে। ১০০ নম্বরে ফোন করে এক ব্যক্তি জানান, কসবা থানার অন্তর্গত এলাকায় এক ব্যক্তি পুলিশ পরিচয়ে টাকা দাবি করছেন। বুধবার অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার নীরজ সিংকে চাকরি থেকে সরিয়ে দিল লালবাজার৷
advertisement
advertisement
জানা গিয়েছে, গ্রেফতারির পর অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার নীরজ সিংকে ডিমোবিলাইজ করল লালবাজার৷ অর্থাৎ, তাঁকে চাকরি থেকে সরিয়ে দেওয়া হল৷ ইতিমধ্যে ডিসি এসএসডি-র তরফে ওই সিভিকের বিরুদ্ধে রিপোর্ট দেওয়া হয়েছে। তারপরই লালবাজারের তরফে তাণকে চাকরি থেকে সরিয়ে দেওয়া হয়েছে বলে খবর৷
advertisement
পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত নীরজ সিং, প্রগতি ময়দান থানায় সিভিক ভলান্টিয়ার হিসেবে কর্মরত ছিলেন৷ মত্ত অবস্থায় গত বৃহস্পতিবার তিনি কনস্টেবলের পোশাক পরে সাধারণ মানুষকে ভয় দেখিয়ে টাকা আদায়ের চেষ্টা করছিলেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাঁকে আটক করে এবং কসবা থানায় নিয়ে যায়।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Civic volunteer arrested: পুলিশের ইউনিফর্ম পরে তোলাবাজি! সিভিক ভলান্টিয়ারকে কড়া শাস্তি...জানুন কী করল লালবাজার
Next Article
advertisement
Cheetah: ফাঁসিদেওয়ায় ছড়িয়েছে আতঙ্ক, ছাগলের টোপ দিয়ে রবিবার ভোররাতে খাঁচাবন্দি হল চিতা
ফাঁসিদেওয়ায় ছড়িয়েছে আতঙ্ক, ছাগলের টোপ দিয়ে রবিবার ভোররাতে খাঁচাবন্দি হল চিতা
  • ঘোষপুকুর বনদফতরে ছাগল টোপ দিয়ে খাঁচা বসানোর কাজ শুরু করা

  • রবিবার, ভোররাতে খাঁচাবন্দি হল চিতাবাঘ

  • পূর্ণবয়স্ক এই চিতাবাঘটিকে স্বাস্থ্য পরীক্ষার পর গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হবে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement