advertisement

Firing at Indian Museum: জাদুঘর চত্বরে গুলি চালিয়ে তাণ্ডব সিআইএসএফ জওয়ানের, মৃত ১! তীব্র চাঞ্চল্য কলকাতায়

Last Updated:

ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশের বিশাল বাহিনী৷ সন্ধে সাড়ে ছ'টা নাগাদ এই ঘটনা ঘটে বলে জানিয়েছেন স্থানীয়রা৷

জাদুঘর চত্বরে গুলি৷
জাদুঘর চত্বরে গুলি৷
#কলকাতা: কলকাতায় ভারতীয় জাদুঘরের ভিতরে আচমকাই গুলি চলল৷ প্রাথমিক ভাবে জানা গিয়েছে, জাদুঘরের নিরাপত্তার দায়িত্বে থাকা সিআইএসএফ জওয়ানদের থাকার বারাকের ভিতরে গুলি চলেছে৷ সিআইএসএফ-এর এক জওয়ান নিজের একাধিক সহকর্মীকে লক্ষ্য করে গুলি চালান বলে খবর৷ দু' জন সিআইএসএফ জওয়ানকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হলেও তাঁদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে বলে খবর৷ ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশের বিশাল বাহিনী৷ সন্ধে সাড়ে ছ'টা নাগাদ এই ঘটনা ঘটে বলে জানিয়েছেন স্থানীয়রা৷
প্রাথমিক ভাবে জানা গিয়েছে, গুলি চালানোর পর ওই জওয়ান আগ্নেয়াস্ত্র হাতে বারাক চত্বরে ঘুরে বেড়াচ্ছিলেন অভিযুক্ত জওয়ান৷ ফলে ঘটনাস্থলে পৌঁছেও প্রথমে ভিতরে প্রবেশ করতে পারেনি পুলিশ৷
advertisement
কিড স্ট্রিটের উপরে এমএলএ হোস্টেলের ঠিক উল্টো দিকে ভারতীয় জাদুঘরের দ্বিতীয় একটি গেট রয়েছে৷ সেখানেই আশুতোষ হলের কাছেই সিআইএসএফ জওয়ানদের বারাক রয়েছে৷ প্রত্যক্ষদর্শীদের দাবি, অন্তত তিন থেকে চার রাউন্ড গুলি চলেছে৷
advertisement
পুলিশকর্মীরা বুলেট প্রুফ জ্যাকেট এবং হেলমেট পরে ভিতরে প্রবেশ করেন৷ ঘটনাস্থল ঘিরে ফেলেছে বিশাল পুলিশ বাহিনী৷ ঘটনাস্থলে রয়েছেন পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরাও৷ নিরাপত্তার কারণে বন্ধ করে রাখা হয়েছে কিড স্ট্রিট৷
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Firing at Indian Museum: জাদুঘর চত্বরে গুলি চালিয়ে তাণ্ডব সিআইএসএফ জওয়ানের, মৃত ১! তীব্র চাঞ্চল্য কলকাতায়
Next Article
advertisement
Shamik Bhattacharya: 'আমাদের বিরুদ্ধে ভোট দিন, কিন্তু ভোটাধিকার প্রয়োগ করুন!' বহুতলের বাসিন্দাদের আর্জি শমীকের
'আমাদের বিরুদ্ধে ভোট দিন, কিন্তু ভোটাধিকার প্রয়োগ করুন!' বহুতলের বাসিন্দাদের আর্জি শমীকের
  • বিজেপি-র ভরসা বহুতলের ভোটাররা৷

  • বহুতলের বাসিন্দাদের সঙ্গে বৈঠকে বিজেপি রাজ্য সভাপতি৷

  • ভোটাধিকার প্রয়োগ করুন, আর্জি শমীকের৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement