advertisement

রবিবারেই বড়দিনের আনন্দে গা ভাসিয়েছে তিলোত্তমা, শহর জুড়ে কড়া নিরাপত্তা

Last Updated:

শীত পড়ুক আর নাই বা পড়ুক আসছে বড়দিন ৷ ক্রিসমাস ইভের সন্ধেয় মায়াবী আলোর চাদরে নিজেকে মুড়ে ফেলার আগেই তিলোত্তমা মেতেছে বড়দিনের আনন্দে ৷

#কলকাতা: শীত পড়ুক আর নাই বা পড়ুক আসছে বড়দিন ৷ ক্রিসমাস ইভের সন্ধেয় মায়াবী আলোর চাদরে নিজেকে মুড়ে ফেলার আগেই তিলোত্তমা মেতেছে বড়দিনের আনন্দে ৷ পৌষালী শীতের কামড় বড়দিনে অধরা থাকলেও সকাল থেকে শহরে শুরু বড়দিনের প্রস্তুতি ৷
সপ্তাহের শেষদিন এবার বড়দিন ৷ সপ্তাহান্তে রবিবারের ছুটির দিনে ক্রিসমাসের আগাম পড়ে পাওয়া চোদ্দ আনা আনন্দ উপভোগ করতে সকাল থেকেই চিড়িয়াখানা, চার্চ, নিকোপার্ক, পার্কস্ট্রিট ও ইকোপার্কের মতো জায়গায় ভিড় জমিয়েছেন সকলে ৷ সে ভিড়ে উচ্ছল ষোড়শী ও হতবাক আটের খুদের পাশাপাশি যোগ দিয়েছেন প্রৌঢ় ও প্রৌঢ়ারা ৷
বড়দিনের এক সপ্তাহ আগে থেকেই সেজে উঠেছে পার্কস্ট্রীট, বো-ব্যারাক, ক্যাথিড্রাল, ব্যান্ডেল চার্চ ৷ সন্ধে নামতেই গির্জার ঘন্টাধ্বনীর সঙ্গে কেক খেয়ে সেলিব্রেশনে মাতবে বাঙালি। গোটা কলকাতায় তাই উৎসবের আবহ।
advertisement
advertisement
প্রত্যেকটি ক্লাব, ডিস্ক, হোটেলে সিসিটিভি জরুরী ৷ বিভিন্ন চার্চ, শপিং মল, হোটেল ও ক্লাবের নিরাপত্তা জোরদার করতে মোতায়েন করা হয়েছে বাড়তি পুলিশ ।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
রবিবারেই বড়দিনের আনন্দে গা ভাসিয়েছে তিলোত্তমা, শহর জুড়ে কড়া নিরাপত্তা
Next Article
advertisement
দুপুরে ব্যাঙ্কের কাজে বেরিয়ে শেষ কথা স্ত্রী-র সঙ্গে, নিখোঁজ পরিচালক উৎসব মুখোপাধ্যায় !
দুপুরে ব্যাঙ্কের কাজে বেরিয়ে শেষ কথা স্ত্রী-র সঙ্গে, নিখোঁজ পরিচালক উৎসব মুখোপাধ্যায় !
  • নিখোঁজ পরিচালক উৎসব মুখোপাধ্যায় !

  • দুপুরে ব্যাঙ্কের কাজে বেরিয়ে শেষ কথা স্ত্রী-র সঙ্গে

  • কী জানালেন পরিচালকের স্ত্রী?

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement