advertisement

Chit Fund: আমানতকারীদের টাকা ফেরাবেন, চিটফান্ড কমিটির চেয়ারম্যান পদে বদল! কে নতুন চেয়ারম্যান, জানেন?

Last Updated:

Chit Fund: ৫৪ চিটফান্ডে আমানতকারীদের টাকা ফেরাতে কাজ করে এই কমিটি৷ ইতিমধ্যে ৫ চিটফান্ডে আমানতকারীদের ৭৫ কোটি টাকা ফেরত দেওয়া হয়েছে।

বড় সিদ্ধান্ত কলকাতা হাইকোর্টের
বড় সিদ্ধান্ত কলকাতা হাইকোর্টের
কলকাতা: ৮ বছর পর বদল চিটফান্ড কমিটির চেয়ারম্যান। চিটফান্ড কমিটির চেয়ারম্যান বদল করল কলকাতা হাইকোর্ট। নতুন চেয়ারম্যান হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি সুব্রত তালুকদার।
৫৪ চিটফান্ডে আমানতকারীদের টাকা ফেরাতে কাজ করে এই কমিটি৷ ইতিমধ্যে ৫ চিটফান্ডে আমানতকারীদের ৭৫ কোটি টাকা ফেরত দেওয়া হয়েছে। অ্যালকেমিস্ট, পৈলান, ভিবজিওর, এমপিএস সহ ৫ চিটফান্ডে কিছু টাকা ফেরানো গিয়েছে৷
advertisement
বৃহস্পতিবার বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি গৌরাঙ্গ কান্তের ডিভিশন বেঞ্চ নির্দেশ দেয়, ১ জানুয়ারি ২০২৫ থেকে ওই পদে কাজ করবেন অবসরপ্রাপ্ত বিচারপতি তালুকদার। এর আগে চিটফান্ড কাণ্ডের চেয়ারম্যান ছিলেন অবসরপ্রাপ্ত বিচারপতি শৈলেন্দ্রপ্রসাদ তালুকদার। অসুস্থতার কারণে ওই পদ থেকে তিনি সরে দাঁড়ান।
advertisement
তাঁর জায়গায় কমিটির নতুন চেয়ারম্যান নিযুক্ত করল হাইকোর্ট। এই কমিটিই চিটফান্ড কাণ্ডে প্রতারিতদের টাকা ফেরানোর কাজ করছে।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Chit Fund: আমানতকারীদের টাকা ফেরাবেন, চিটফান্ড কমিটির চেয়ারম্যান পদে বদল! কে নতুন চেয়ারম্যান, জানেন?
Next Article
advertisement
West Bengal Weather Update: রাজ্য জুড়ে ঝড়বৃষ্টি ! আজ ইডেনে কেকেআর বনাম পঞ্জাব, কলকাতায় সন্ধ্যায় কি বৃষ্টির সম্ভাবনা রয়েছে?
রাজ্য জুড়ে ঝড়বৃষ্টি ! আজ ইডেনে কেকেআর বনাম পঞ্জাব, কলকাতায় সন্ধ্যায় কি বৃষ্টির সম্ভাবনা রয়েছে?
  • রাজ্য জুড়ে ঝড়বৃষ্টি !

  • সোমবার কালবৈশাখীর পূর্বাভাস

  • ইডেনে কি আদৌ খেলা হবে আজ?

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement