advertisement

Birbhum News: রেললাইনের ধারে পড়ে মৃতদেহ! কিন্তু মানুষের নয়, 'ও' এল কোথা থেকে? আঁতকে উঠল এলাকার মানুষ

Last Updated:

Birbhum News: বন দফতরের আধিকারিক জানান, ৪-৫ দিন ধরে নীলগাইটি ঝাড়খণ্ড সীমানা লাগোয়া বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াচ্ছিল।

ফাইল ছবি
ফাইল ছবি
অক্ষয় ধীবর, রামপুরহাট: রেল লাইনের ধার থেকে উদ্ধার হল একটি পূর্ণবয়স্ক নীলগাইয়ের মৃতদেহ। ঘটনাটি বীরভূমের রামপুরহাট থানার লক্ষ্মীবাটি গ্রামের কাছে ঘটেছে। বৃহস্পতিবার বেলা সাড়ে দশটা নাগাদ রামপুরহাট-স্বাধীনপুর রেল স্টেশনের মাঝে রেল লাইনের ধারে ওই নীলগাইটিকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখতে পান এলাকার বাসিন্দারা।
তারা পুলিশে খবর দিলে রামপুরহাট থানার পুলিশ বন দফতরে খবর দেয়। খবর পেয়ে রামপুরহাটের তুম্বনি রেঞ্জের বন দফতরের লোকজন ঘটনাস্থলে পৌঁছে নীলগাইয়ের মৃতদেহটি উদ্ধার করেন।
advertisement
বন দফতরের আধিকারিক জানান, ৪-৫ দিন ধরে নীলগাইটি ঝাড়খণ্ড সীমানা লাগোয়া বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াচ্ছিল। চেষ্টা চালিয়েও তাকে ধরা যায়নি। তবে ট্রেনের ধাক্কায় নীলগাইটির মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। নীলগাইয়ের মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের পর দাহ করা হবে।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Birbhum News: রেললাইনের ধারে পড়ে মৃতদেহ! কিন্তু মানুষের নয়, 'ও' এল কোথা থেকে? আঁতকে উঠল এলাকার মানুষ
Next Article
advertisement
West Bengal Weather Update: শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়, নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?
শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়, নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?
  • শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়

  • নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement