advertisement

যাদবপুরে ট‍্যাক্সিতে ধূমপান ঘিরে ধুন্ধুমার, চালককে ‘মারধর’ দুই তরুণীর

Last Updated:
#কলকাতা: ট‍্যাক্সিতে বসে ধূমপান। আপত্তি জানান ট‍্যাক্সিচালক। এতেই শুরু হয়ে যায় বচসা। অভিযোগ, যাদবপুর ট্রাফিক গার্ডের কাছে ট‍্যাক্সিচালককে মারধরও করেন দুই মহিলা যাত্রী। কিন্তু, এতকিছুর পরেও, কোনও পক্ষই থানায় অভিযোগ জানাননি।
বৃহস্পতিবার দুপুরে এই হলুদ ট‍্যাক্সিতে এইট বি’র দিক থেকে যাদবপুর থানার দিকে যাচ্ছিলেন ২ তরুণী। অভিযোগ, ট‍্যাক্সির মধ‍্যে তাঁরা সিগারেট ধরান। এতে আপত্তি জানান ট‍্যাক্সিচালক। এ নিয়ে শুরু হয়ে যায় বচসা। অভিযোগ, তখন ট‍্যাক্সিচালককে মারধর করেন দুই তরুণী।
চালক তখন ট‍্যাক্সিটিকে পিছনের গেট দিয়ে যাদবপুর থানার মধ‍্যে ঢুকিয়ে দেন। ২ পক্ষের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলে পুলিশ। তাঁদের লিখিত অভিযোগ জানাতে বলে। কিন্তু, কোনও পক্ষই তা করেনি। এদিকে, ট‍্যাক্সির মিটার চড়তেই থাকে। শেষে আরেক যুবক গিয়ে ট‍্যাক্সিটি থানা থেকে নিয়ে যান।
advertisement
advertisement
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
যাদবপুরে ট‍্যাক্সিতে ধূমপান ঘিরে ধুন্ধুমার, চালককে ‘মারধর’ দুই তরুণীর
Next Article
advertisement
ভোটের আবহে জমজমাট বড়বাজার ! চারিদিকে ঘাসফুল-পদ্ম-কাস্তেহাতুড়ি ও হাত, দেখে নিন কলকাতার পতাকা বাজার
ভোটের আবহে জমজমাট বড়বাজার ! চারিদিকে ঘাসফুল-পদ্ম-কাস্তেহাতুড়ি ও হাত, দেখে নিন কলকাতার পতাকা বাজার
  • ভোটের আবহে জমজমাট বড়বাজার !

  • চারিদিকে ঘাসফুল-পদ্ম-কাস্তেহাতুড়ি ও হাত

  • দেখে নিন কলকাতার পতাকা বাজার

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement