advertisement

গ্রেফতার হয়েছেন আগেই, এবার শান্তিপ্রসাদ ও অশোকের ৭ দিনের সিবিআই হেফাজত

Last Updated:

জেরায় দু' জনই তথ্য গোপন করছিলেন বলে অভিযোগ সিবিআই কর্তাদের৷ পাশাপাশি ভুল তথ্য দিয়ে তাঁরা সিবিআই কর্তাদের বিভ্রান্ত করার চেষ্টা করছিলেন বলেও অভিযোগ৷

শান্তিপ্রসাদ সিনহা ও অশোক সাহার সাত দিনের পুলিশি হেফাজত চাইল সিবিআই
শান্তিপ্রসাদ সিনহা ও অশোক সাহার সাত দিনের পুলিশি হেফাজত চাইল সিবিআই
#কলকাতা: এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার এসএসসি-র উপদেষ্টা কমিটির প্রাক্তন কনভেনার শান্তিপ্রসাদ সিনহা এবং এসএসসি-র প্রাক্তন সচিব অশোক সাহাকে বৃহস্পতিবার আলিপুরের সিবিআই আদালতে পেশ করা হল৷ সিবিআইয়ের তরফে আদালতের কাছে ৭ দিনের পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন জানানো হয়। আদালত সিবিআইয়ের এই আবেদন মঞ্জুর করেছে।
বুধবার সকাল থেকেই দু' জনকে জেরা করে সিবিআই৷ এর আগেও তাঁদের একাধিকবার জেরা করেছিল সিবিআই৷ তাঁদের বাড়িতে গিয়ে তল্লাশিও চালানো হয়৷ কিন্তু জেরায় দু' জনই তথ্য গোপন করছিলেন বলে অভিযোগ সিবিআই কর্তাদের৷ পাশাপাশি ভুল তথ্য দিয়ে তাঁরা সিবিআই কর্তাদের বিভ্রান্ত করার চেষ্টা করছিলেন বলেও অভিযোগ৷ সূত্রের খবর, এসএসসি-র মাধ্যমে নিয়োগের ক্ষেত্রে এই উপদেষ্টা কমিটিকে কারা নিয়ন্ত্রণ করত, বেআইনি ভাবে চাকরি কাদের নির্দেশে দেওয়া হত, এস পি সিনহা এবং অশোক সাহার থেকে তা জানতে চেয়েছিলেন সিবিআই কর্তারা৷ যদিও, এই সমস্ত প্রশ্নের উত্তরই অভিযুক্ত দু' জন এড়িয়ে গিয়েছেন বলে খবর৷ এর পরেই তাঁদেরকে গ্রেফতারের সিদ্ধান্ত নেওয়া হয়৷
advertisement
advertisement
আরও পড়ুন: বাধা পেরিয়ে বাড়িতে ঢুকেই অবাক সিবিআই! অনুব্রত যা করলেন, সিনেমাও হার মানবে
সিবিআইয়ের তরফে আদালতে জানানো হয়, গোটা প্রক্রিয়ার মধ্যে স্বচ্ছতা ছিল না৷ ষড়যন্ত্রের সঙ্গে কারা কারা জড়িত, তা জানতে আরও জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন৷ আদালতের নির্দেশে দু'জনেরই ১৭ অগস্ট অবধি পুলিশি হেফাজত হয়েছে।
advertisement
ইডি-র পাশাপাশি নিয়োগ দুর্নীতি মামলায় তদন্ত চালাচ্ছিল সিবিআই-ও৷ ইতিমধ্যেই এসএসসি নিয়োগ দুর্নীতি কাণ্ডে প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়কে গ্রেফতার করেছিল ইডি৷ পার্থ চট্টোপাধ্যায়কে হেফাজতে নিয়ে জেরা করারও প্রস্তুতি নিতে শুরু করেছে সিবিআই৷
সূত্রের খবর, এসএসসি-র মাধ্যমে নিয়োগের ক্ষেত্রে এই উপদেষ্টা কমিটিকে কারা নিয়ন্ত্রণ করত, বেআইনি ভাবে চাকরি কাদের নির্দেশে দেওয়া হত, এস পি সিনহা এবং অশোক সাহার থেকে তা জানতে চেয়েছিলেন সিবিআই কর্তারা৷ যদিও, এই সমস্ত প্রশ্নের উত্তরই অভিযুক্ত দু' জন এড়িয়ে গিয়েছেন বলে খবর৷ এর পরেই তাঁদেরকে গ্রেফতারের সিদ্ধান্ত নেওয়া হয়৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
গ্রেফতার হয়েছেন আগেই, এবার শান্তিপ্রসাদ ও অশোকের ৭ দিনের সিবিআই হেফাজত
Next Article
advertisement
West Bengal Opinion Poll: বাংলায় এবার হাড্ডাহাড্ডি লড়াই? কত আসন পেতে পারে তৃণমূল-বিজেপি, News 18-এর তৃতীয় জনমত সমীক্ষায় বড় ইঙ্গিত
বাংলায় এবার হাড্ডাহাড্ডি লড়াই? কত আসন পেতে পারে তৃণমূল-বিজেপি, News 18-এর তৃতীয় জনমত সমীক্ষায় বড় ইঙ্গিত
  • বাংলায় বিধানসভা ভোটে এবার হাড্ডাহাড্ডি লড়াই?

  • কার দখলে কত আসন, মুখ্যমন্ত্রী হিসেবে কাকে পছন্দ?

  • News 18 জনমত সমীক্ষায় চমকে দেওয়া ইঙ্গিত৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement