advertisement

RG Kar post mortem mystery: পর পর চারদিন সিজিও-তে তলব, নজরে এবার অপূর্ব বিশ্বাস! নতুন সূত্র পেল সিবিআই?

Last Updated:

গত শনিবার সিবিআই দফতরে প্রথমবার হাজিরা দিয়ে বেরনোর সময়ই ময়নাতদন্ত নিয়ে বিস্ফোরক দাবি করেছিলেন অপূর্ব বিশ্বাস৷

প্রতীকী ছবি৷
প্রতীকী ছবি৷
কলকাতা: এই নিয়ে পর পর চার দিন৷ ফের সিবিআই দফতরে হাজিরা দিলেন আরজি কর হাসপাতালের ফরেন্সিক মেডিসিন বিভাগের অধ্যাপক চিকিৎসক অপূর্ব সরকার৷ আরজি কর হাসপাতালে নিহত মহিলা চিকিৎসকের ময়নাতদন্তকারী দলের অন্যতম সদস্য ছিলেন তিনি৷
প্রসঙ্গত, গত শনিবার সিবিআই দফতরে প্রথমবার হাজিরা দিয়ে বেরনোর সময়ই ময়নাতদন্ত নিয়ে বিস্ফোরক দাবি করেছিলেন অপূর্ব বিশ্বাস৷ তিনি দাবি করেছিলেন, ঘটনার দিন দ্রুত ময়নাতদন্তের জন্য চাপ দিয়ে রীতিমতো হুমকি দিয়েছিলেন নিহত চিকিৎসকের বাড়ির লোক হিসেবে পরিচয় দেওয়া কয়েকজন৷ এমন কি, ময়নাতদন্ত না হলে রক্তগঙ্গা বইয়ে দেওয়ার হুমকিও দেওয়া হয়৷ এক প্রাক্তন কাউন্সিলরের কথাও উল্লেখ করেছিলেন ময়নাতদন্তকারী ওই চিকিৎসক৷
advertisement
advertisement
অপূর্ব বিশ্বাসের এই দাবির পরেই আরজি কর কাণ্ডে সামনে আসে পানিহাটি পুরসভার প্রাক্তন কাউন্সিলর সঞ্জীব মুখোপাধ্যায়ের নাম৷ ময়নাতদন্ত ঘিরে তৈরি হওয়া বিতর্কের মধ্যেই সিবিআই দফতরে তলব করা হয় এলাকার বিধায়ক নির্মল ঘোষকেও৷
advertisement
আরজি কর কাণ্ডে শুরু থেকেই ময়নাতদন্ত প্রক্রিয়ার স্বচ্ছতা এবং দ্রুত নির্যাতিতার দেহ সৎকার করার অভিযোগ উঠেছিল৷ তথ্যপ্রমাণ লোপাটেই এমনটা করা হয়েছে বলে অভিযোগ তুলেছে বিরোধীরা৷ এই বিতর্কের মধ্যেই পর পর চারদিন ময়নাতদন্তকারী চিকিৎসককে কেন তলব করলেন সিবিআই-এর তদন্তকারীরা, তা নিয়ে জল্পনা ছড়িয়েছে৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
RG Kar post mortem mystery: পর পর চারদিন সিজিও-তে তলব, নজরে এবার অপূর্ব বিশ্বাস! নতুন সূত্র পেল সিবিআই?
Next Article
advertisement
Actor Piyush Mishra on Alcoholism: "মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
"মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
  • মদ্যপানের ফলে অভিনেতার ব্যক্তিগত ও পেশাগত জীবন গভীরভাবে প্রভাবিত হয়

  • পীযূষ মিশ্র মদের আসক্তিকে একটি “মারাত্মক রোগ” হিসেবে বর্ণনা করেছেন

  • তবে তিনি কখনও মদ্যপান করে অভিনয় করিনি, কিংবা মাতাল হয়ে শুটিং সেটেও যাননি

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement