advertisement

CBI:আরজি কর কাণ্ডের তদন্ত কোন পথে? তদন্তকারী ৪ অফিসারকে জিজ্ঞাসাবাদ করল CBI

Last Updated:

CBI: ঘটনাস্থলে যাঁরা ইনকুয়েস্ট রিপোর্ট তৈরি করেছিল সেই দলে ছিলেন চারজন সদস্য। তাঁদের মধ্যে দু'জন মহিলা সদস্য, একজন এসআই এবং একজন এএসআই পদমর্যাদার অফিসারকে শুক্রবার তলব করা হয়েছিল।

আরজি কর কাণ্ডের তদন্ত কোন পথে? তদন্তকারী ৪ অফিসারকে জিজ্ঞাসাবাদ করল CBI
আরজি কর কাণ্ডের তদন্ত কোন পথে? তদন্তকারী ৪ অফিসারকে জিজ্ঞাসাবাদ করল CBI
কলকাতা: আর জি কর মেডিকেল কলেজে তরুণী চিকিৎসককে খুন এবং ধর্ষণের ঘটনায় তদন্তকারী চারজন পুলিশ অফিসারকে  জিজ্ঞাসাবাদ করল সিবিআই (CBI)।
সিবিআই সূত্রে খবর, ঘটনাস্থলে যাঁরা ইনকুয়েস্ট রিপোর্ট তৈরি করেছিল সেই দলে ছিলেন চারজন সদস্য। তাঁদের মধ্যে দু’জন মহিলা সদস্য, একজন এসআই এবং একজন এএসআই পদমর্যাদার অফিসারকে শুক্রবার তলব করা হয়েছিল। বেশ কিছু নথি নিয়ে তাঁরা আজ সল্টলেক এর সিবিআই দফতরে আসেন।
advertisement
advertisement
সুপ্রিম কোর্টের নির্দেশে গত ২০ অগস্ট আরজি কর মেডিক্যাল কলেজে সিআইএসএফ জওয়ান মোতায়েন করা হয়। কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক।
গত মঙ্গলবার শীর্ষ আদালতের কাছে তারা জানায়, আরজি করে চিকিৎসকের ধর্ষণ এবং মৃত্যুর ঘটনার পর যে সিআইএসএফ জওয়ানদের মোতায়েন করা হয়েছে, তাঁদের থাকা-খাওয়ার ব্যবস্থা করেনি রাজ্য সরকার। অমিত শাহের মন্ত্রকের তরফে এ-ও দাবি করা হয়, জওয়ানদের জন্য ন্যূনতম ব্যবস্থা করেনি মমতার সরকার। মেটাল ডিটেক্টরের মতো নিরাপত্তার জন্য একান্ত প্রয়োজনীয় জিনিসেরও ব্যবস্থা করা হয়নি বলেও অভিযোগ।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
CBI:আরজি কর কাণ্ডের তদন্ত কোন পথে? তদন্তকারী ৪ অফিসারকে জিজ্ঞাসাবাদ করল CBI
Next Article
advertisement
Farakka TMC MLA Manirul Islam: কংগ্রেসের থেকে ফরাক্কা ছিনিয়ে নিয়েছিলেন! সেই মণিরুলই এবার নির্দল প্রার্থী, তৃণমূলের পথের কাঁটা দলেরই বিধায়ক
কংগ্রেসের থেকে ফরাক্কা ছিনিয়ে নিয়েছিলেন! সেই মণিরুলই এবার নির্দল প্রার্থী, তৃণমূলের পথের কাঁটা দলেরই বিধায়ক
  • আগেই হুঁশিয়ারি দিয়েছিলেন৷ শেষ পর্যন্ত নির্দল প্রার্থী হিসেবেই মনোনয়ন জমা দিলেন ফরাক্কার তৃণমূল বিধায়ক মণিরুল ইসলাম৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement