advertisement

Nawsad Siddique: একটি ঘটনায় ৮৮ জনকে গ্রেফতার? নৌশাদ সিদ্দিকিদের গ্রেফতারির ঘটনায় আদালতের ভর্ৎসনা

Last Updated:

Nawsad Siddique: গত ২১ জানুয়ারি ধর্মতলায় আইএসএফ-এর একটি প্রতিবাদ কর্মসূচি ছিল৷ দলের প্রতিষ্ঠা দিবসের দিন আয়োজিত এই বিক্ষোভের জেরে প্রবল অশান্তি হয় ধর্মতলায়৷

হাইকোর্টের প্রতীকী ছবি
হাইকোর্টের প্রতীকী ছবি
কলকাতা: আইএসএফ-এর বিক্ষোভ কর্মসূচিতে বিধায়ক নৌশাদ সিদ্দিকি-সহ ৮৮ জনকে গ্রেফতার করা হয়েছিল৷ আর সেই নিয়েই ক্ষোভ প্রকাশ করল আদালত৷ আদালতের তরফ থেকে বলা হল, এতদিন ধরে এ ভাবে ৮৮ জনকে গ্রেফতার করে রাখা যায়? কেন এতদিন ধরে এতজনকে জেলে রাখা হয়েছে, সেই প্রশ্ন করেন বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চ৷
গত ২১ জানুয়ারি ধর্মতলায় আইএসএফ-এর একটি প্রতিবাদ কর্মসূচি ছিল৷ দলের প্রতিষ্ঠা দিবসের দিন আয়োজিত এই বিক্ষোভের জেরে প্রবল অশান্তি হয় ধর্মতলায়৷ আইএসএফ কর্মীদের ও পুলিশের মধ্যে তীব্র সংঘর্ষ বাধে৷ তাতে বিধায়ক নৌশাদ সিদ্দিকি-সহ বহু সমর্থকদের গ্রেফতার করা হয়৷ সেই সংখ্যাটা ৮৮ জন৷ এঁরা সকলেই জেলে বন্দি আছেন৷ বুধবার সেই মামলার শুনানিতেই মন্তব্য করেন বিচারপতি৷ আপাতত ২৮ নৌশাদ সিদ্দিকিকে ফেব্রুয়ারি পর্যন্ত জেলে থাকার নির্দেশ দিয়েছেন বিচারপতি৷
advertisement
advertisement
আরও পড়ুন: ১ লিটার দুধের প্যাকেট ২১০ পাক রুপি, ১ কেজি চিকেন ছুঁয়েছে ৭৮০ পাক রুপি, খাবারের আকাশছোঁয়া দামে নাভিশ্বাস পাকিস্তানবাসীর
এ দিনই নৌশাদ সিদ্দিকিদের পক্ষ থেকে আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য বলেন, ‘‘একটি কর্মসূচিকে কেন্দ্র করে মহিলা-সহ ৮৮ জনকে গ্রেফতার করা হয়েছে৷ ৩২ দিনের বেশি সময় ধরে তাঁরা জেলে রয়েছেন৷’’ সেই সময়েই বিচারপতি মত প্রকাশ করে বলেন, ‘‘একটি কর্মসূচিকে কেন্দ্র করে এতজনকে গ্রেফতার করা যায়?’’ যদিও নৌশাদের ভূমিকা প্রসঙ্গেও প্রশ্ন তুলেছেন বিচারপতি৷
advertisement
নৌশাদকে নিয়ে বিচারপতি বলেন, ‘‘নেতার সংযত থাকা উচিত৷ গণতন্ত্রের নামে এই ধরনের আচরণ করা যায়? প্রতিবাদের নামে এই ধরণের অনিয়মিত আচরণ করা চলে? একজন নেতার কাছ থেকে এই ধরনের আচরণ আশা করা যায় না৷’’ বিচারপতির মন্তব্যের পরেই তিনি বলেন, আগামী বুধবার এই মামলার পরবর্তী শুনানি৷
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Nawsad Siddique: একটি ঘটনায় ৮৮ জনকে গ্রেফতার? নৌশাদ সিদ্দিকিদের গ্রেফতারির ঘটনায় আদালতের ভর্ৎসনা
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement